নিউইয়র্কে অ্যাসাল ব্রুকলিন চ্যাপ্টার কমিটির অভিষেক : প্রেসিডেন্ট ডা. মুজিব, সেক্রেটারি নজরুল
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে এশিয়ার ৮ দেশীয় প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার সংগঠন অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার – অ্যাসাল’র ব্রুকলিন চ্যাপ্টারের নতুন কমিটির অভিষেক হয়েছে। নিউইয়র্কে ব্রুকলিন পাঞ্জাব রেষ্টুরেন্ট হলে গত ২৩ শে সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় অ্যাসাল’র প্রতিষ্ঠাতা এবং ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট লেবার ইউনিয়ন লীডার মাফ মিসবাহ উদ্দীন ব্রুকলিন চ্যাপ্টার নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান।
২০১৭-২০১৮ সালের জন্য গঠিত ৮৯ সদস্য বিশিষ্ট অ্যাসাল ব্রুকলিন চ্যাপ্টারের অভিষিক্ত কর্মকর্তারা হলেন : প্রেসিডেন্ট ডা. মুজিবুর রহমান মজুমদার, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এমদাদুল হক কামাল, সেক্রেটারি নজরুল ইসলাম, করেসপন্ডিং সেক্রেটারী কাজী আরিফুল হক, ট্রেজারার মো. এম এ হোসেন বাদল, প্রেসিডেন্ট ইমিরাটস ইঞ্জিনিয়ার আহসানুল হক, এক্সিকিউটিভ ডাইরেক্টর খায়রুল হুসেন, উইমেন্স কমিটি চেয়ার রেহানা হক, অর্গানাজিং ডাইরেক্টর মনিরুল এইচ মজুমদার, ইমিগ্রেশান ডাইরেক্টর ঢালী কবীরুল হক, পলিটিকেল একশান ডাইরেক্টর মিনহাজুল হক, ভাইস প্রেসিডেন্ট নাজমুল হাসান মানিক, মুশতাক আলী, মঞ্জুর হাসান, আবদুল মনসুর, সিরাজুল হক জামাল, রফিকুল ইসলাম ভূঁইয়া, মনির হোসেন, শোহেল রানা, রুবেল চৌধুরী, শোহেল আহমেদ চৌধুরী, আমিনুল ইসলাম শোহেল, জাকির হোসেন, হোসেন জামান, মোহাম্মদ শাজাহান সিরাজি, আহমেদ আলী উজির, কামাল উদ্দিন, মো. নাসির উদ্দিন, আবদুল মালেক, মোহাম্মদ উল্লাহ, মিজানুর রহমান, মিনহাজুল উদ্দিন, জামাল উদ্দিন, মোশারফ হোসেন (জাহাঙ্গীর), শাকিল খান, মোহাম্মদ মাহবুবুল আলম ও আজিজুল হক।
ট্রাস্টি বোর্ড : মোহাম্মদ রেজভি, জামাল আহমেদ জনি, মফিজুর রহমান, রব মিয়া, মোহাম্মদ রিয়াজ খান, আলী আক্কাস, গোলাম সারোয়ার, জাহাঙ্গীর হোসেন ভূঁইয়াা, নজরুল হক এবং জাহিদ মিন্টু।
উইমেন্স কমিটি : রেহানা হক, জাহানারা বেগম, মীরানা তামান্না, মুক্তা বেগম, পারবীন আক্তার, রাশেদা আক্তার, হাসিনা আক্তার, তাহমিনা আমিন, নাসরিন আক্তার এবং মিজিনা আক্তার (মিনা)।
ইয়ুথ কমিটি : ব্রায়ান নজরুল, নাবিলা হক, শারমিন রূপা, আফরিন মমতাজ, তাসরিন মৌরিন, রিয়া আহমেদ, রিহান হক, সুভা হক, মরিয়ম আলম, আবীর হোসেন, ওমিশাব হোসেন, মাহবুব আফরিন নেয়ার, মাসুমুল হক এবং মোনেম হক।
চ্যাপ্টার মেম্বারশীপ কমিটি: গিয়াস উদ্দিন, দেলোয়ার হোসেন, ইউসুফ মজুমদার, আব্দুল লতিফ, কামাল ফারুক হারুন, মোহাম্মদ শাহআলম, মোহাম্মদ ইব্রাহিম, জুলশাদ আহমেদ, ইমদাদ খান, মোহাম্মদ শিমুল, মোহাম্মদ উমর ফারুক, আক্তার হোসেন, বিকাশ কে বৈদ্দ, জাকির হোসেন মঞ্জু, আবদুল কুদ্দুস এবং ওহাব মোহাম্মদ।
অভিষেক অনুষ্ঠানে অ্যাসাল’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দীন ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ন্যাশনাল কমিটির সেক্রেটারী করিম চৌধুরী, উইমেন্স কমিটির চেয়ার শাহানা বেগম, পেনসিলভানিয়া চ্যাপ্টারের প্রেসিডেন্ট কাজী মতিউর রহমান, কুইন্স চ্যাপ্টারের প্রেসিডেন্ট মনিরুল ইসলাম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম নূরুল হক, এক্সিকিউটিভ ডাইরেক্টর শাবুল উদ্দিন, স্ট্যাটেন আইল্যান্ড চ্যাপ্টারের প্রেসিডেন্ট অধ্যাপক ড. নিথিয়ানান্দ চ্যাটারজী, এক্সিকিউটিভ ডাইরেক্টর আফজাল আলী আনসারী, উইমেন্স কমিটির চেয়ার ফারহানা আহমেদ; ভাইস প্রেসিডেন্ট মঞ্জুর শেখ; ইয়ুথ কমিটির ফাতিন ইশতিয়াক, ব্রঙ্কস চ্যাপ্টারের সেক্রেটারী মোজাম্মেল হোসেন মুরাদ; ভাইস প্রেসিডেন্ট আলা উদ্দিন; ট্রাস্টি বোর্ড মেম্বার রিয়াজ উদ্দিন কামরান প্রমুখ।
অনুষ্ঠানে স্টেট সেনেটর রোক্সানী পারসোদ কীনোট স্পীকার হিসাবে বক্তব্য রাখেন। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এসেম্বলীওমেন জেমস উইলিয়ামস, সিটি কাউন্সিল মেম্বার ব্র্যাড লেন্ডার এবং ভোটার অ্যাসিস্টেন্স কমিশন মেম্বার মাজেদা উদ্দিন।
অনুষ্ঠানে অ্যাসাল প্রতিষ্ঠাতা মাফ মিসবাহ উদ্দীন তার বক্তব্যে বলেন, আমেরিকায় দক্ষিণ এশীয়দের রাজনৈতিক, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ক্ষমতায়নে প্রেরণাদায়ক শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে অ্যাসাল। তিনি বলেন, সময় এসেছে আমাদের শুধু আত্মকেন্দ্রিক না হয়ে নিজেরাই সাহায্যের কেন্দ্রে পরিণত হওয়ার। দক্ষিণ এশীয় কমিউনিটি এবং মূলধারার মধ্যে সেতুবন্ধন রচনার মাধ্যমে সে লক্ষে এগিয়ে যাচ্ছে অ্যাসাল।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ