Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আট জনকে হত্যার ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্পের শোক প্রকাশ, টুইট

অনলাইন ডেস্ক পঠিত: 158 বার

প্রকাশিত: November 1, 2017 | 12:10 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের ম্যানহাটনে ওয়াল ট্রেড সেন্টারের পাশের সাইকেল চালানোর রাস্তায় ট্রাক তুলে দিয়ে আট জনকে হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে তিনি লিখেছেন, ‘নিউইয়র্কের সন্ত্রাসী হামলায় নিহত ও তাদের পরিবারের প্রতি আমাদের শোক ও প্রার্থনা রইল। স্রষ্টা ও দেশ আপনাদের পাশে থাকবেন।’ এর দশ মিনিট আগে পোস্ট করা আরেকটি টুৃইটে তিনি লিখেছেন, ‘মধ্যপ্রাচ্য এবং অন্যান্য স্থানে আইএসকে পরাজিত করে আসার পর এখন কোনভাবেই আমাদের দেশে তাদের ঢুকতে দেওয়া উচিত হবে না। যথেষ্ট হয়েছে।’

এদিকে এ ঘটনায় মেয়র বিল দ্য ব্লাসিও ভেঙে না পড়ার জন্য নিউইয়র্কবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। হামলার ঘটনার পরপরই নিউইয়র্ক পুলিশের সঙ্গে এক বিবৃতি দেন তিনি। নিষ্পাপ নাগরিকদের ওপর হামলার এ ঘটনাকে কাপুরুষোচিত অভিহিত করে মেয়র বলেন, আমাদের মনোবল ভেঙে দেওয়ার জন্যই এ হামলা চালানো হয়েছে। কিন্তু নিউ ইয়র্কবাসী অনেক শক্ত চিত্তের অধিকারী। সহজে আমাদের ভয় দেখানো যাবে না।’

হামলার পরপরই হোয়াইট হাউস থেকে সারাহ স্যান্ডারসের দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট এ বিষয়ে অবহিত আছেন। ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের সমবেদনা। আমরা তাদের সঙ্গেই আছি।’

এরপর নিজের টু্ইটার থেকে মোট তিনটি টুইট করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম টুইটে তিনি লিখেছেন, ‘অসুস্থ ও পাগল এক ব্যক্তির দ্বারা আবারও হামলার শিকার হয়েছে নিউ ইয়র্ক। আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপারটি দেখছে।’ এরপর আরও দুটি টুইট করেন তিনি।

উল্লেখ্য, স্থানীয় সময় মঙ্গলবার বিকালে  নিউইয়র্কের লোয়ার ম্যানহাটনে পথচারী ও সাইকেল আরোহীদের ওপর ট্রাক তুলে দিয়ে আট জনকে হত্যা করা হয়েছে। এসময় ১২ জন আহত হন। হামলার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। তার নাম সাইফুল বলে জানিয়েছে পুলিশ। উজবেকিস্তান থেকে ২০১০ সালে যুক্তরাষ্ট্রে আসার পর ফ্লোরিডায় বসবাস করছিল এ হামলাকারী সাইফুল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV