নিউইয়র্কে আন্তর্জাতিক লোকসঙ্গীত সম্মেলনের পস্তুতি সভা
নিউইয়র্ক : আবাহমান বাংলার গৌরাম্বিত লোক সংস্কৃতি বহিঃ বিশ্বে তুলে ধরার লক্ষে ২০০১ সাল থেকে উত্তর আমেরিকায় লোক সঙ্গীত সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। লোক সঙ্গীতের রস তত্ত্ব আজ প্রবাসী নতুন প্রজন্মদের মাঝে বিরাজমান। লোক সঙ্গীত উদযাপন কমিটি এবার ও বর্নাঢ্য আয়োজনে সম্মেলন উদ্যাপনের প্রস্তুতি গ্রহণ করেছে। গত ১০ ই মার্চ বিকাল ৫ টায় নিউইয়র্কে ইত্যাদি গার্ডেন এ লোক সম্মেলন প্রস্তুত কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সম্মেলন কমিটির আহবায়ক কমিউনিটি এক্টিভিষ্ট সাংস্কতিক ব্যাক্তিত্ব এম, আমিনুউল্লাহ। সঙ্গীত শিল্পী ও সম্মেলন কমিটির পাবলসিটি চেয়ারম্যান বাবলী হক এর পরিচালনায় সম্মেলন এর বিভিন্ন দিক নিয়ে মতামত পেশ করেন সংগঠক শ্রী অবিনাশ আচার্য্য, রাজনীতিবীদ হাজী আব্দুর রহমান, লেখক কবি এ বি এম সালেহ উদ্দিন, কন্ঠশিল্পী সেলিম ইব্রাহিম, কমিউনিটি এক্টিভিষ্ট আবু তালেব চৌধুরী চান্দু, কন্ঠশিল্পী ডাঃ নার্গিস রহমান, নারী নেত্রী রোকসানা বেগম, কন্ঠশিল্পী শিউলী জাহান, সংগঠক হেলেন আহমেদ, সংগীত শিক্ষক গুরু ফটিক চৌধুরী, কমিউনিটি এক্রিভিষ্ঠ ফাহাদ সোলায়মান, কন্ঠশিল্পী শাহনাজ বেগম, স¤েœলন কমিটির সদস্য সচিব নুর ইসলাম বর্ষন প্রমুখ।
সম্মেলন আগামী আগষ্ট এ উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়। এবারের সম্মেলন প্রখ্যাত লেখক মরহুম হুমায়ান আহমেদ স্বরণে নিবেদিত হবে। সম্মেলনের নিদৃষ্ট তারিখ ও স্থান পরবতী প্রস্তুতি সভায় ঘোষিত হবে। সম্মেলন উপলক্ষে প্রকাশিত স্বরনিকা সম্পাদনার দায়িত্ব প্রদান করা হয়। বিশিষ্ট লেখক কবি সাংবাদিক এ বি এম সালেহ উদ্দিনকে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ