নিউইয়র্কে আবারো একইমঞ্চে রুনা-সাবিনার কনসার্ট ১৫ অক্টোবর
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক :এক বছরের ব্যবধানে আবারো উপ-মহাদেশের দুই কিংবদন্তি শিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন নিউইয়র্কে একই মঞ্চে গাইবেন। ১৫ অক্টোবর রোববার সন্ধ্যায় এ শো-অনুষ্ঠিত হবে নিউইয়র্ক সিটির ইয়র্ক কলেজ অডিটরিয়ামে। আয়োজন করবে শো-টাইম মিউজিক নামক একটি বিনোদন সংস্থা। এর প্রধান আলমগীর খান আলম বলেন, ‘গত বছরের চেয়ে এবারের আয়োজনে ব্যাপকতা থাকবে। গত বছর অনেক দর্শক-শ্রোতা স্থান সংকুলানের কারণে ফিরে গেছেন। এবার বড় একটি অডিটরিয়ামে শো হবে বিধায় বহু মানুষ এই দুই শিল্পীর গান শুনতে সক্ষম হবেন।’
ইতিমধ্যেই মধ্য ও প্রবীন প্রবাসীদের মধ্যে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে। আগাম টিকিট ক্রয় করাও শুরু হয়েছে বলে আয়োজকরা জানান। নিউইয়র্কে শো’র আগে অর্থাৎ ৭ ও ৮ অক্টোবর রাতে এই দুই শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন ফ্লোরিডার মায়ামীতে ফোবানার বাংলাদেশ সম্মেলনেও। হোস্ট কমিটি জানিয়েছে, রুনা-সাবিনা আসছেন জেনে প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে ফোবানাকে ঘিরে। এনআরবি নিউজ
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর