Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আবারো একমঞ্চে উপমহাদেশের দুই কিংবদন্তী সংগীত শিল্পী রুনা-সাবিনা

অনলাইন ডেস্ক পঠিত: 157 বার

প্রকাশিত: October 16, 2017 | 12:48 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে আবারো একমঞ্চে গান গেয়ে দর্শক মাতালেন উপমহাদেশের দুই জীবন্ত কিংবদন্তী কণ্ঠশিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যামাইকা ইয়র্ক কলেজের সুবিশাল অডিটরিয়ামে এই দুই শিল্পী প্রায় তিন ঘণ্টা মনোমুগ্ধ সঙ্গীত পরিবেশন করেন।




উত্তর আমেরিকার জনপ্রিয় এন্টারটেইনমেন্ট প্রতিষ্ঠান শো’টাইম মিউজিক এন্ড প্লে আয়োজিত এই লাইভ কনসার্টে রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনকে প্রবাসীদের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়।
রাত ৮টায় প্রথমে মঞ্চে আসেন সাবিনা ইয়াসমিন। প্রায় দেড়ঘণ্টা তিনি তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন। এরপর মঞ্চে আসেন রুনা লায়লা। বাংলা গানের পাশাপাশি তিনি নিজের জনপ্রিয় কয়েকটি উর্দু গান পরিবেশন করেন। গত বছর মঞ্চে একসঙ্গে গান পরিবেশন করলেও এবার একসঙ্গে কোনো গান করেননি তারা।
অনুষ্ঠানের আয়োজক শো’টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান বলেন, যতবার তিনি সুযোগ পাবেন কিংবদন্তী এই দুই গুণী শিল্পীকে নিয়ে অনুষ্ঠান করে যাবেন। তিনি বলেন, তাদের আন্তরিক সহযোগিতার জন্যই আমরা ২য় বারের মত এ আয়োজন করতে পেরেছি। কৃতজ্ঞতা জানাই কিংবদন্তী এ দুই শিল্পীকে।
উল্লেখ্য, গত বছরের মে মাসে একইস্থানে রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনের কনসাট আয়োজন করেছিল শো’টাইম মিউজিক অ্যান্ড প্লে। (ছবি : নিহার সিদ্দিকী)

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV