Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আমেরিকান-বাংলাদেশী বিজনেস এ্যালাইয়্যান্স’র বাংলার মেলা ও ট্রেড শো ২১শে মে

অনলাইন ডেস্ক পঠিত: 142 বার

প্রকাশিত: May 17, 2017 | 4:29 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে আমেরিকান-বাংলাদেশী বিজনেস এ্যালাইয়্যান্স (এবিবিএ) প্রথমবারের মত আয়োজন করতে যাচ্ছে বাংলার মেলা ও ট্রেড শো। আগামী ২১শে মে রোববার সুসান বি এ্যান্থনী স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে বাংলার মেলা ও ট্রেড শো। সিটির জ্যাকসন হাইটসে মেজবান রেষ্টুরেন্টে গত ১৬ মে সন্ধ্যায়  আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এবিবিএ মেলা কমিটির কনভেনর শাহ নেওয়াজ এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেলা কমিটির মেম্বার সেক্রেটারী ফাহাদ সোলাইমান, সিনিয়ার কো-অর্ডিনেটর এএফ মিসবাহউজ্জামান, এবিবিএ কর্মকর্তা ফরিদ আলম, বিলাল চৌধুরী, সদরুন নূর, আহসান হাবিব, মো. হোসেন সেলিম, আশা’র কর্ণধার রুবাইয়া রহমান, শিল্পী রিজিয়া পারভীন, শাহ মাহবুব, রানো নেওয়াজ, রোকসানা মির্জা, কৃষনা তিথি, চন্দন চৌধুরী, কামরুজ্জামান বকুল প্রমুখ।সংবাদ সম্মেলনে লিখিত বক্তবে শাহ নেওয়াজ এবিবিএ’র গত আট বছরের কর্মকান্ডের বিবরণ দিয়ে জানান, এবারই প্রথম সকল স্তরের প্রবাসীদের জন্য তারা এধরনের একটি মেলা ও ট্রেডশোর আয়োজন করছে। মেলাকে সার্থক ও সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি জানান, এই মেলার সাথে থাকবে ট্রেডশো, যেখানে বাংলাদেশী ও আমেরিকান পণ্য, সেবা ও কর্পোরেট স্টল থাকবে। মেলা দুপুর ১২টায় শুরু হয়ে চলবে একটানা মধ্যরাত পর্যন্ত। মেলার প্রধান আকর্ষণের মধ্যে থাকবে বাংলাদেশী পণ্য আমদানীকারকদের স্টল। প্রাসীদের জন্য দেশের মেলার স্বাদ মেটাতে থাকবে ঐতিহ্যবাহী পোষাক, গহনা, খাবারের স্টল। আরো থাকবে নতুন প্রজন্মের সাথে দেশের ঐতিহ্য পরিচিত করানোর জন্য নানা খেলা-ধুলা সামগ্রী বিক্রির স্টল।শাহ নেওয়াজ জানান, দিনব্যাপী এই মেলায় সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের সুকন্ঠী গায়িকা রিজিয়া পারভীন, রানো নেওয়াজ, কৃষনা তিথি, শাহ মাহবুব, রোকসানা মির্জা, কামরুজ্জামান বকুল, প্রমি, তাজ ও চন্দন চৌধুরী। মেলা থাকবে সকলের জন্য উন্মুক্ত। মেলার বিশেষ আকর্ষণ থাকবে সিলেট মোটরস এর সৌজন্যে একটি গাড়ীসহ আরো ৯টি পুরস্কার। মেলায় নিরাপত্তার জন্য থাকবে স্কুল কর্তৃপক্ষের নিজস্ব নিরাপত্তা প্রহরী সহ বিশেষ সিকিউরিটি।সংবাদ সম্মেলনে লিখিত বক্তবে শাহ নেওয়াজ আরো জানান, বাংলার মেলা এবং ট্রেডশো হবে কুইন্সের বৃহত্তম মেলা। এই মেলায় দশ হাজারের বেশী দর্শক-ক্রেতার সমাগম প্রত্যাশা কর্তৃপক্ষের।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ