Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘আমেরিকান বাংলাদেশী বিজনেস এলায়েন্স’র নবম বার্ষিক সম্মেলন

অনলাইন ডেস্ক পঠিত: 36 বার

প্রকাশিত: September 21, 2017 | 12:48 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিনিয়োগের অপূর্ব সুযোগ বিরাজ করছে বাংলাদেশে। ভিনদেশীদের ন্যায় প্রবাসীরাও যদি বাংলাদেশে আরো অধিক হারে বিনিয়োগ করেন তাহলে মধ্যম আয়ের বাংলাদেশ রচনার পথ সুগম হবে এবং মানুষের জীবনমানের আরো উন্নয়ন ঘটবে। এমন আশা পোষণ করেছেন এফবিসিসিআই প্রেসিডেন্ট শফিউল ইসলাম মহিউদ্দিন। বাংলাদেশের ব্যবসায়ীগণের জাতীয়ভিত্তিক সংস্থা ‘এফবিসিসিআই’ প্রেসিডেন্ট আরো বলেন, ‘রাজনৈতিক স্থিতি এবং গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত থাকলে আগামী বছর বাংলাদেশ গার্মেন্টস রপ্তানীতে এক নম্বর স্থান দখলে সক্ষম হবে। তবে এজন্যে প্রবাসীদেরকেও সহযোগিতার দিগন্ত প্রসারিত করতে হবে।’ ২০ সেপ্টেম্বর বুধবার রাতে ‘আমেরিকান বাংলাদেশী বিজনেস এলায়েন্স’র নবম বার্ষিক বিজনেস সামিটে বাংলাদেশ জাতীয় সংসদে বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি বলেন, ‘দেশ ও প্রবাসের সকলে ঐক্যবদ্ধ হয়ে থাকলে বাংলাদেশের উন্নয়ন কেউই ঠেকাতে পারবে না।’ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে এ মোমেন বলেন, ‘যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশী ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রিসহ বহু জিনিষ আমদানী করছেন বাংলাদেশ থেকে। এভাবেই তারা বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রেখে চলেছেন।’ ড. মোমেন বলেন, ‘বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধির পথে ধাবিত হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের এ ধারাকে ত্বরান্বিত করতে প্রবাসী ব্যবসায়ীদের ভূমিকা অপরিসীম।’নিউইয়র্ক সিটির কুইন্সে লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে আমজাদ হোসেন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরো বক্তব্য রাখেন হোস্ট কমিটির চেয়ারম্যান মো. আকতার হোসেন, তরুণ ব্যবসায়ী ও রাজনীতিক আলহাজ্ব আব্দুল কাদের মিয়া, প্রধান সমন্বয়কারি মো. শাহনেওয়াজ, সদস্য-সচিব বিলাল চৌধুরী, ফাহাদ সোলায়মান, মাসুদুল হাসান প্রমুখ। জাতিসংঘের ৭২তম অধিবেশনে যোগদানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গি ব্যবসায়ীদের প্রায় সকলেই এ সামিটে অংশ নিয়ে বিভিন্ন ইস্যুতে কথা বলেন। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV