নিউইয়র্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের পবিত্র ফাতেহায়ে ইয়াজদহম পালন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে কুইন্সের জামাইকাস্থ পানসি পার্টি হলে মহান প্রিয়নবীর পবিত্র শুভাগমন ঈদে মিলাদুন্নবী (দঃ) ও ওলীকুল শিরোমনি ইমামুত তরীকত, কাদেরিয়া তরীকার প্রবর্তক, মহামান্য গাউসুল আজম ইমাম আব্দুল কাদের জিলানী (রাঃ) এর পবিত্র ওফাত উপলক্ষে গত ২৫ শে ডিসেম্বর সোমবার আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে “পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (দঃ) ও ফাতেহায়ে ইয়াজদহম মাহফিল” অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট আল্লামা সৈয়দ জুবায়ের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান মেহমান হিসাবে তকরীর করেন আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন আলেমেদ্বীন আল্লামা শায়েখ মুহাম্মদ আবু ছুফিয়ান খাঁন আবেদী আলকাদেরী।
বাদ মাগরিব থেকে মধ্যরাতব্যাপী মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা ওয়াসিম সিদ্দিকী, না’ত শরীফ পেশ করেন মুহাম্মদ ওমর ফারুক ও শামীম তালুকদার ও উদ্বোধনী বক্তব্য রখেন সংগঠনের মহাসচিব আলহাজ্ব মুহাম্মদ সেলিম উদ্দিন। উক্ত মাহফিলের আহ্বায়ক- মুরাদুল আলম চৌধুরী, প্রধান সমন্ময়কারী- নাজিম উদ্দিন এবং যুগ্ম আহ্বায়কদ্বয়- মোঃ ইয়াহিয়া হোসেন ও মুহাম্মদ মুরাদ মুজাদ্দেদী আগত সবাইকে স্বাগত জানান। মাহফিলে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দঃ মাওলানা আতাউর রহমান, আলহাজ¦ মোহাম্মদ ইকবাল হোসাইন, সৈয়দ হেলাল উদ্দিন মাহমুদ, হাফেজ মাওলানা আব্দুর রহিম মাহমুদ, মোহাম্মদ আসলাম হাবীব, শেখ মুহাম্মদ আলী, মজিবুর রহমান, মোহাম্মদ ওমর ফারুক, হাজী মোহাম্মদ এসকান্দর মিয়া, মোহাম্মদ আরিফ চৌধুরী, মুহাম্মদ দিদার, মোহাম¥দ ইউসুফ আলী, মহাবুবুর রহমান, গিয়াস উদ্দীন আহমেদ চৌধুরী, শামীম তালুকদার, সফিকুল ইসলাম, মুহাম্মদ শাহ আলম, মোঃ মুনিরুল হক চৌধুরী, শাহ জাকারিয়া, নাজমুল খান, বদরুল হক, সৈয়দ আকিকুর রহমান, আবু সালিক, মতিউর রহমান চৌধুরী প্রমুখ। মাহফিলে বিশেষ সহযোগিতায় ছিলেন আব্দুল কাদের মিয়া, আনোয়ার হোসেন, শাহ জে চৌধুরী, এটিএম সালেহ আহমেদ, খোরশেদ খন্দকার, আরশাদ ওয়ারেশ, আবু তালেব চৌধুরী চান্দু, মোঃ নাদের, মুরাদ হোসেন, মোঃ কামাল উদ্দিন, বদিউল আলম প্রমুখ।
প্রথান মেহমান আল্লামা শায়েখ আবু সুফিয়ান আল কাদেরী বলেন, নবীপ্রেম হলো ঈমানের মূল, আর ওলীপ্রেম হলো নবীপ্রেমের পূর্বশর্ত। আর তাই ওলীপ্রেমহীন ইসলাম প্রকৃত ইসলাম নয়। কোরআন ও সুন্নাহর আলোকে তিনি বলেন অসংখ্য আয়াত শরীফ ও হাদিসসমূহে ইমামত ও বেলায়েতের উল্লেখ থাকার পরেও যারা ইমাম ও ওলীদের বিরুদ্ধাচরন করে তাদেরকে চিন্থিত করে সরলপ্রাণ মুসলমানদের ঈমান রক্ষায় আমাদের সবাইকে আহলে সুন্নাতের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে বাতেল ফেরকা সমূহের প্রাদুর্ভাব রুখতে হবে। তিনি আরও বলেন হাদিস শরীফে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে মহান প্রিয়নবী (দঃ) বলেছেন আমার প্রত্যেক্ষ সময়ের পর, আরও তিনটি প্রজন্ম সম্মিলিতভাবে ঈমান ও দ্বীনের দলিল। আর তাই প্রথম প্রজন্মঃ আহলে বায়েত, খোলাফায়ে রাশেদীন ও সাহাবায়ে কেরাম, দ্বিতীয় প্রজন্মঃ তাবেয়ীন, তৃত্বীয় প্রজন্মঃ তাবে তাবেঈন ও চতুর্থ প্রজন্ম ঃ আইম্মায়ে মুজতাহেদীন তথা মজহাবের ইমামবৃন্দ। তৎপরবর্তীতে সেই চার প্রজন্মের আনুগত্যের ধারাবাহিকতায় ইমামত ও বেলায়েতের সর্বশেষ সংযোজন তরীকতের ইমামগন যাঁদের সর্বশ্রেষ্ঠ হলেন গাউসুল আজম, ইমাম আব্দুল কাদের জিলানী (রাঃ)। তাঁর পরবর্তীতে ইমাম মুঈনুদ্দীন চিশতি, ইমাম বাহাউদ্দীন নক্শবন্দী, ইমাম আহমদ আল ফারুকী আল মুজাদ্দেদী (রাঃ) প্রমুখগন সারা পৃথিবীতে ঈমান-দ্বীন প্রচার ও মুসলিম মিল্লাতের প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন যা সর্বজনবিদিত। আর তাই ঈমানের তাকিদে, প্রকৃত তাকওয়া অর্জনে ও পরিপূর্ণ ধর্ম পালনে সকল মুসলমানকে সাহাবায়ে কেরাম, ইমামবৃন্দ ও আওলিয়ায়ে কেরামের আনুগত্যে থাকা অত্যাবশ্যক যা ব্যতিরেকে ঈমান পরিপূর্ণ হয়না। আল্লামা শায়েখ আবু সুফিয়ান আল কাদেরী উল্লেখ করেন যে বেলায়েতের প্রতি আনুগত্যের শ্রেষ্ঠ প্রমান হলো ওলীকুল স¤্রাট গাউসুল আজম, ইমাম আব্দুল কাদের জ্বিলানী (রাঃ) এর প্রতি আনুগত্য যার প্রেমময় বহিঃপ্রকাশ হল “পবিত্র ফাতেহায়ে ইয়াজদহম” পালন। পরিশেষে আল্লামা শায়েখ আবু সুফিয়ান আল কাদেরী আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে স্বীয় ঈমান রক্ষা ও ধর্মের মূলধারায় থেকে দ্বীন ও মিল্লাতের খেদমত করার আহ্বান জানান। সালাতু সালাম তথা মিলাদ-ক্বিয়াম-দরূদ পাঠান্তে বিশ্ব মানবতার প্রকৃত মুক্তি কামনায় বিশেষ মুনাজাত ও তবারুক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!