Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ইউএস কংগ্রেসম্যান চার্লস রেঙ্গেলের সম্মানে পাওয়ার ব্রেকফাস্ট : গ্রেট আমেরিকার জন্য হিলারীকে জয়যুক্ত করার আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 103 বার

প্রকাশিত: November 3, 2016 | 4:46 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ইউএস কংগ্রেসম্যান চার্লস রেঙ্গেলের সম্মানে স্পেশাল পাওয়ার ব্রেকফাস্ট উৎসবে আসন্ন মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট পদে হিলারী ক্লিনটনকে জয়যুক্ত করার আহ্বান জানান হয়েছে। ’পাওয়ার ব্রেকফাস্ট অ্যান্ড সেলিব্রেট ট্রিবিউট টু দ্য অনারেবল কংগ্রেসম্যান চার্লস রেঙ্গেল’ শিরোণামে এ ব্যতিক্রমী উৎসবটি অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার সকালে ম্যানহাটানের দ্য আলহামব্রা বল রুমে। ইউএসএনিউজঅনলাইন.কম
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউএস সিনেটর চার্লস সুমার, ইউএস কংগ্রেসম্যান হেকিম জ্যাফরিস, কংগ্রেসম্যান ইভেটি ক্লার্ক, কংগ্রেসম্যান গ্রেগোরী মেকস এবং কংগ্রেসম্যান ডোনাল্ড পেইন। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটির সাবেক মেয়র ডেভিড এন ডিনকিনস, সাবেক সেক্রেটারী অব স্টেট কন্ডোলিসা রাইস প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্ট জনকে সম্মাননা প্রদান করা হয়।us-congressman-2
অনুষ্ঠানে নির্বাচিত প্রত্রিনিধি, কর্মকর্তা, ব্যবসায়ী, পেশাজীবীসহ বিভিন্ন কমিউনিটির নের্তৃবৃন্দ ও বিপুল সংখ্যক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার মাস্টার অব ল একমাত্র বাংলাদেশী হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কংগ্রেসম্যান চার্লস রেঙ্গেল তার সম্মানে এ সুন্দর আয়োজনের জন্য আয়োজককের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান। এসময় তিনি তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে হিলারী ক্লিনটনই সেরা। গ্রেট আমেরিকার জন্য হিলারির বিকল্প নেই। সকলের সমান অধিকার নিশ্চিত তথা যুক্তরাষ্ট্রের সংবিধান সমুন্নত রাখতে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকলকে প্রেসিডেন্ট নির্বাচনে হিলারী ক্লিনটনকে বিজয়ী করার জন্য আহ্বান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV