নিউইয়র্কে ইউনাইটেড ইমাম-উলামা কাউন্সিল এর জরুরী সভা
নিউইয়র্ক : নিউইয়র্কে ইমাম ও উলামা সমাজের নব গঠিত সংগঠন “ইউনাইটেড ইমাম-উলামা কাউন্সিল অফ নিউইয়র্ক এর কার্যকরী কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।গত ১৮ অক্টোবর মঙ্গলবার রাত নয়টায় বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজার কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট মাওলানা রফিক আহমদ রেফায়ী। সেক্রেটারী জেনারেল মাওলানা শাব্বীর আহমদ এর সঞ্চালনায় শুরুতে কুরআনে হাকীম থেকে তেলাওয়াত করেন মুফতী মুহাম্মদ ইসমাইল নূরী।
সভায় সংগঠনের বর্তমান সাংগঠনিক অবস্থা, কর্পোরেশন রেজিস্ট্র্যাশন, অর্থ বিভাগ, শহীদ ইমাম আলা উদ্দীন আকুন্জির হত্যা মামলা ও পরবর্তী করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন উপদেষ্টা মাওলানা মুহাম্মদ মুঈন উদ্দীন, ভাইস প্রেসিডেন্ট মাওলানা আজির উদ্দিন, মাওলানা মুহাম্মদ আবদুল মুকিত, মাওলানা আহমদ আবু সুফিয়ান, এসিসটেন্ট সেক্রেটারী জেনারেল মুফতী মুহাম্মদ ইসমাইল নূরী, কো-অর্ডিনেটর জনাব আহমদ আবু উবায়দা, অর্থ সেক্রেটারী মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া, এসিসটেন্ট অর্থ সেক্রেটারী মাওলানা মাসুক আহমদ, ফাইনেন্স সাব কমিটির মাওলানা মুহাম্মদ মুইনুল ইসলাম, মামলা সাব কমিটির মাওলানা মুহাম্মদ এম কে রহমান মাহমুদ, মাওলানা মাহমুদুল ইসলাম, মাওলানা মুহাম্মদ মোস্তফা হোসাইন, আই টিভির মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ, মাওলানা সুন্নাতুর রহমান ও মাওলানা আনাছ উদ্দিন প্রমূখ।
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights