Tuesday, 8 September 2026 |
শিরোনাম
বঙ্গবীর ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে নিউইয়র্কে ছড়া-কবিতা পাঠ ও আলোচনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশের খলিলুর রহমান উত্তর আমেরিকার ৪১তম ফোবানা চার ভাগে অনুষ্ঠিত: আগামী বছর ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও হিউস্টনে পৃথক সম্মেলন নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন: সেলিম–আলী ও কুনু–ফিরোজ পরিষদ এবং স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা: তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর থেকে কার্ডে ফি পরিশোধ বাধ্যতামূলক নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সংশোধিত নির্বাচনী তফসিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর: নাগরিক সংবর্ধনার আয়োজক কন্স্যুলেট! নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ইডেন কলেজ এলামনাই এসোসিয়েশনের ঈদ পূণর্মিলনী

অনলাইন ডেস্ক পঠিত: 28 বার

প্রকাশিত: November 10, 2017 | 8:22 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে ইডেন কলেজ এলামনাই এসোসিয়েশনের ঈদ পূর্ণমিলনী ও বার্ষিক প্রীতিভোজ। গত ২৯ অক্টোবর জ্যামাইকার তাজমহল রেস্তোঁরায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামিম আহসান। বিশেষ অতিথি ইডেন মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ আক্তার বানু। সংগঠনের সভাপতি লাইলি মোশারফ অতিথিদের স্বাগত জানান।
সাংস্কৃতিক সম্পাদক লুবনা কাইজার অনুষ্ঠান পরিচালনা করেন। তাকে সহযোগিতা করে শিরিন ইসলাম এবং মুন্নি কোহেলি। স্বাগত বক্ত্যব দেন অনুষ্ঠানের আহবায়ক কাওসার পারভিন। সাধারণ সম্পাদক নাসরিন চৌধুরী এসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখেন।
সংগীত পরিবেশন করেন মনিরা আকনজি, রওশন হাসান, সুতপা মন্ডল ও গুনজরি। নৃত্য পরিবেশন করেন মেলিসা হাসান। মুনিয়া মাহমুদ রচিত ইডেনের গান কবিতা দলীয় ভাবে পাঠ করে রওশন, নিপা , মুন্নি ও রেশমা।
সামিনা আহমেদ রুপা পরিবেশন করে দুটি নৃত্য। শিরিন বকুল বাংলাদেশের খ্যাতিমান নাট্য অভিনেত্রী রবীন্দ্র নাথ ঠাকুরের রক্ত করবি নাটকের অংশ বিশেষ অভিনয় করে। কৌতুক বলেন মুনিয়া মাহমুদ। পুথি পাঠ করেন আখতারা খান রুবি। অতিথি শিল্পীদের মধ্যে ছিলেন নিউইয়কের জন প্রিয় শিল্পী তাজুল ইমাম, তাহমিনা শহীদ, সেলিম ইব্রাহিম, রুবিনা শিল্পী ও বাবলি হক। গিটার বাজিয়ে শোনান বাংলাদের রেডিও টেলিভিশনের শিল্পী রেহানা সুলতানা। বিপার নৃত্য শিল্পী জেরিন মাইশার নৃত্য ছিল উপভোগ্য। শহীদ কাদরীর কবিতা আবৃতি করেন গোপন সাহা ও দিমা নেফার তিথি। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ, নটরডেম কলেজের সাবেক অধ্যাপিকা হোসনে আরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপিকা সেলিনা আক্তার , লেখক লিজি রহমান, ডা:সারোয়ার হাসান, ডা: বর্নালী হাসান, মাহফুজুর রহমান প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ