নিউইয়র্কে ইফতার মাহফিলে ইয়েলো সোসাইটির ১০০ কবর ক্রয়ের সিদ্ধান্ত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিজেদের লাশ দাফনের জন্যে ১০০টি কবরের জায়গা ক্রয় করলো নিউইয়র্কে কর্মরত ইয়েলো ট্যাক্সি ড্রাইভারদের সংগঠন ‘ইয়েলো সোসাইটি, নিউইয়র্ক ইনক।’ ২৯ মে মঙ্গলবার সোসাইটির ইফতার মাহফিলে এ সিদ্ধান্ত জানানো হয়। একইসাথে সোসাইটির সদস্যরা প্রতিটি কবরের জন্যে ১৪০০ ডলার করে প্রদানের অঙ্গিকার করেন। নিউইয়র্ক সিটির উপকন্ঠে লং আইল্যান্ডে ওয়াশিংটন মেমরিয়্যাল গোরস্তানে ‘গার্ডেন অব নূর’ ব্লক-এইচে এসব কবর রয়েছে। প্রয়োজনে কবরের জন্যে আরো জায়গা ক্রয়ের সুযোগ রয়েছে সংলগ্ন এলাকায় বলেও উল্লেখ করা হয়।

ইয়েলো সোসাইটির সভাপতি জহিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মাহবুবুল বারি ফেরদৌসের সার্বিক সমন্বয়ে সোসাইটির সদস্যগণের কল্যাণে বিভিন্ন কর্মকান্ড পরিচালিত হচ্ছে। কবর ক্রয়কারিদের অন্যতম সাখাওয়াত বিশ্বাস এ সংবাদদাতাকে বলেন, আমাদের এই সমিতি হচ্ছে জীবন বীমার মত। সদস্যগণের বিপদে-আপদে সমিতি পাশে দাঁড়ায়।
ইফতার মাহফিলে কম্যুনিটির বিশিষ্টজনদের মধ্যে কাজী নয়ন, মোহাম্মদ আলীও ছিলেন। এনআরবি নিউজ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং