Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ইসলামিক সেন্টার ব্রুকলীনের মিলাদ মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 89 বার

প্রকাশিত: July 22, 2016 | 11:50 AM

নিউইয়র্ক : গাউসুল আজম জামে মসজিদ এবং ইসলামিক সেন্টার ব্রুকলীনের উদ্যোগে ৫২৯ ম্যাকডোনাল এভিনিউ ব্রুকলীন এ বিশেষ মিলাদ মাহফিল ও গারভী শরীফ গত ১৬ জুলাই রবিবার বাদ আছর অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রে সফররত চট্রগ্রামস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ চট্রগ্রামের খতিব ইসলামি চিন্তাবিদ আল্লামা মুহাম্মদ জালাল উদ্দীন আল কাদেরী। খবর বাপসনিঊজ
নিউইয়র্কের ব্রæকলীনে অনুষ্টিত মিলাদ ও প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মুহাম্মদ জালাল উদ্দীন আল কাদেরী বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কখনো জঙ্গীবাদ সমর্থন করে না।
গাউসুল আজম জামে মসজিদ এবং ইসলামিক সেন্টার ব্রুকলীনের খতিব মৌলানা নূরুল হুদার সভাপতিত্বে এবং হাজী মোঃ সেলিম উদ্দিন, মোঃ দিদার এবং মোঃ আকতার-এর সার্বিক পরিচালনায় মাহফিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চট্রগ্রাম এসোসিয়েশন যুক্তরাষ্ট্রের ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান মনির হোসেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ এম রেজা, সাবেক সভাপতি মোঃ হানিফ, সাবেক সাধারন সম্পাদক মেহবুব হোসেন বাদল, যুক্তরাষ্ট্রস্থ আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠক সৈয়দ হেলালউদ্দিন মাহমুদ, মৌলানা ওয়াসিম সিদ্দিক ,আইয়ুব আনসারী, চটগ্রাম সমিতির প্রতিষ্টাতাদের অন্যতম মোঃ উসহাক, আবু তালেব বদি, জামাল উদ্দিন, মোঃ দেলওয়ার, আজারুল আজম, সৈয়দ মইনুল হক, মহিউদ্দিন খোকন, খোকন কে চৌধুরী, সালাহঊদিদন, গিয়াস উদ্দীন, জামাল ঊদিদনসহ বিপুল সংখ্যক চট্রগ্রাম প্রবাসী।
প্রধান অতিথি অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ জালাল উদ্দিন আল কাদেরী বলেন, অভিশপ্ত জঙ্গীবাদী দৌরাত্ম প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শেষে মানব জাতির শান্তি কামনায় বিশেষ মিলাদ ও দোয়া পরিচালনা করেন।
অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ জালাল উদ্দিন আল কাদেরী ৩১ জুলাই রবিবার নিউইয়র্কে জেকসন হাইটসে আহলে সুন্নাত ওয়াল জামাত এর একটি অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
উল্লেখ্য, ১৩ জুলাই বুধবার একমাসের সফরে নিউইয়র্ক আসেন অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ জালাল উদ্দিন আল কাদেরী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ