নিউইয়র্কে ঈদ ছুটি পেলো ১০ লক্ষাধিক ছাত্র-ছাত্রী
নিউইয়র্ক : নিউইয়র্ক সিটির ১৪ শতাধিক পাবলিক স্কুলের ১০ লক্ষাধিক ছাত্র-ছাত্রী ঈদের ছুটি পেলেন। ২৪ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এই ছুটি পালিত হচ্ছে এবং নিউইয়র্ক সিটির সাড়ে ৩ শত বছরের ইতিহাসে এই প্রথম ঈদের ছুটি হলো। সেনসাস ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী, নিউইয়র্ক সিটির ৮০ লাখ অধিবাসীর মধ্যে ১০ লাখের মত মুসলমান এবং পাবলিক স্কুলের প্রতি ১০ জনের একজন মুসলমান ছাত্র। এনআরবি নিউজ
নিউইয়র্ক সিটির ডেমক্র্যাট মেয়র বিল ডি ব্লাসিয়োর নির্বাচনী অঙ্গিকার অনুযায়ী গত মার্চে ঈদের পাবলিক স্কুলে ছুটির বিধি হয়েছে। সে অনুযায়ী ঈদুল ফিতরের দিন সর্বপ্রথম ছুটি ছিল। কিন্তু এবারের ঈদুল ফিতরের সময় গ্রীস্মকালিন ছুটি চলায় সেটি ধর্তব্যে আসেনি। তাই ঈদুল আযহার দিন থেকেই নিউইয়র্কের ছাত্র-ছাত্রীরা এ ছুটি পেলো। নিউইয়র্ক সিটি স্কুল সিস্টেম হচ্ছে যুক্তরাষ্ট্রে সর্ববৃহত একটি সংস্থা। এর আগে ঈদ উপলক্ষে ছুটির রেওয়াজ চালু হয়েছে নিউজার্সি, ম্যাসেচুসেট্্স এবং ভারমন্ট অঙ্গরাজ্যে।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’