নিউইয়র্কে উডসাইড মাদানী মসজিদের বার্ষিক সাধারণ সভা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে উডসাইড মাদানী মসজিদের বার্ষিক সাধারণ সভা গত ১৯ নভেম্বর মসজিদের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়। মাগরিবের নামাজের পর থেকে রাত ১০টা পর্যন্ত সাধারণ সভার কার্যক্রম চলে। শুরতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মক্তবের প্রাক্তন ছাত্র মনোয়ার হোসেন। সাধারণ সভা উদ্বোধনী বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ গোলাম সরওয়ার। গত এক বৎসরের মসজিদের যাবতীয় কর্মকান্ডের বিস্তারিত বর্ণনা সহ বার্ষিক রিপোর্ট পাঠ করেন সাধারণ সম্পাদক আজিজ ওসমানী। অডিট কমিটির প্রধান জাহাঙ্গীর আলম অডিট রিপোর্ট পেশ করেন এবং কোষাধ্যক্ষ কাজী রফিকুল ইসলাম নভেম্বর ২০১৬ হইতে অক্টোবর ২০১৭ পর্যন্ত মসজিদের সকল আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। উপস্থিত সকল সদস্যগণকে সাধারণ সম্পাদকের রিপোর্ট, অডিট কমিটির রিপোর্ট ও কোষাধ্যক্ষের রিপোর্টের কপি দেয়া হয়। রিপোর্টের উপরে আলোচনা ও বিভিন্ন প্রশ্ন ও উত্তরের পর সকল রিপোর্ট সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। সাধারণ সভায় উপস্থিত প্রায় ৯০ জন লাইফ মেম্বার ও সাধারণ সদস্যগনের মুক্ত আলোচনায় মসজিদের বিভিন্ন কর্মকান্ড ও উন্নয়নের উপর নানাবিদ আলোচনা /বক্তব্য হয়। দলমত নির্বিশেষে যেকোন ব্যক্তি, গ্রুপ, দল, সংগঠন মসজিদ কমিটিকে জানিয়ে যে কোন ইসলামি প্রোগ্রাম করার ব্যাপারে পূন: প্রস্তাব গৃহীত হয়।
লাইফ মেম্বার দ্বীন মোহাম্মদ খন্দকারের প্রস্তাব মোতাবেক মসজিদ কমিটির নির্বাচন প্রতি দুই বছরের পরিবর্তে ৩/৪ বছর পর করা যায় কিনা সেই মর্মে আগামী সাধারণ সভায় গঠনতন্ত্রে এমেন্ডমেন্ট আনার জন্য প্রস্তাব গৃহিত হয়। মসজিদের পাশের বাড়িটি ক্রয় করার জন্য উপস্থিত সকলেই একমত পোষণ করেন এবং সেক্রেটারী আজিজ ওসমানীকে আহবায়ক করে বাড়িটি ক্রয় কারার যাবতীয় চেষ্টা ও পদক্ষেপ নেয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়। মসজিদের উন্নয়নমূলক অনেক কাজে সক্রিয় থাকার সাথে সাথে প্রতিবছর ফান্ড রাইজিং ডিনারের অনুষ্ঠানের দায়িত্ব নিয়ে ডা: আতাউল ওসমানী ও আবু সাঈদ যে সহযোগিতা করে যাচ্ছেন সেই জন্য সকলেই তাাদের ভূয়সী প্রশংসা করেন ও ধন্যবাদ জানান। প্রফেসর এডভোকেট ওয়াজিউল্লাহ, ডা: আতাউল ওসমানী, হাফেজ করিম পাটওয়ারী, দ্বীন মোহাম্মদ খন্দকার, আবুল হাশেম, আবুল হোসেন মোল্লা ও মসজিদের ইমাম মাওলানা মাহমুদুল ইসলাম সহ অনেকে মসজিদের ভবিষৎ দিক নির্দেশনা ও উন্নয়নের জন্য উপদেশ মূলক বক্তব্য রাখেন এবং যাবতীয় কার্যক্রম সুন্দর ও সুশৃঙ্খল ভাবে চলার জন্য বর্তমান কমিটির প্রশংসা করেন ও ভবিষতে আরো নতুন নতুন প্রোগাম সহ উন্নয়নমূলক কাজ করার পরামর্শ দেন।
ডা: আতউল ওসমানী ও দ্বীন মোহাম্মদ খন্দকারের ইসলামি সঙ্গীত পরিবেশনা সকলকে উজ্জ্বীবিত করেছে এবং সাধারণ সভার সকলের মধ্যে একটা ইসলামি ভাবাবেগের সৃষ্টি হয়েছে। ইমাম মাওলানা মাহমুদুল ইসলামের মোনাজাতের মাধ্যমে সাধারণ সভার কার্যক্রম শেষ হয়। সকলকে ডিনার পরিবেশন করা হয়। যা স্পন্সর করেন ম্যানহাটনের বিশিষ্ট রেষ্টুরেন্ট ব্যাবসায়ী ও মসজিদের লাইফ মেম্বার আবু সাঈদ।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ