Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে উদীচীর বার্ষিক অনুষ্ঠান ও বিজয় দিবস উদ্যাপন

অনলাইন ডেস্ক পঠিত: 197 বার

প্রকাশিত: December 12, 2016 | 7:39 AM

নিউইয়র্ক : নিউইয়র্কে উদীচী ও উদীচী স্কুল অব পারফর্মিং আর্টস-এর উদ্যোগে যথারীতি প্রতিবছরের ন্যায় জাকজমকপূর্ণ ১৬ই ডিসেম্বর ও বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুপুর ঠিক ২টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি ড. মোহাম্মদ আব্দুল্লাহ। তারপর সেক্রেটারী ও উদীচী স্কুলের অধ্যাক্ষ জীবন বিশ্বাস’র পরিচালনায় ছাত্রছাত্রীদের তিনটি উদ্বোধনী গান পরিবেশিত হয়। তারপর একের পর এক ছাত্রছাত্রীদের বাংলা বিভাগের নানা অনুষ্ঠান, গান, ও প্রতিযোগিত অনুষ্ঠিত হয়। পরিচালনা করেন বেলাল বেগ ও ফারুক ফয়সল।

মুক্তিযুদ্ধের আলোচনাপর্ব পরিচালনা করেন উদীচীর সিনিয়র সহসভাপতি সুব্রত বিশ্বাস । এতে আলোচনা করেন, প্রবীণ সাংবাদিক কৌশিক আহমেদ, সৈয়দ মোহাম্মদ উল্লাহ ও বেলাল বেগ। তারপর নৃত্য ও উদীচী শিল্পী গোষ্ঠীর গণসংগীত পরিবেশিত হয়। পরিচালনা করেন জীবন বিশ্বাস । স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে সনদ বিতরন করা হয়। সনদ প্রদান করেন সভাপতি ড. মোহাম্মদ আব্দুল্লাহ। পরিচালনা করেন জীবন বিশ্বাস  ও ফারুক ফয়সল।

শেষে উদীচী স্কুলের শিল্পী ও ছাত্রছাত্রীদের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে সকলকে খাবার আপ্পায়ন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV