Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে উলামা সোসাইটি ইউএসএ’র মিরাজুন্নবী (সা.) উদযাপন : ইসলামের প্রকৃত শিক্ষা সবার সামনে তুলে ধরলে ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর হবে

অনলাইন ডেস্ক পঠিত: 67 বার

প্রকাশিত: April 22, 2017 | 3:42 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক :: নিউইয়র্কে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে পবিত্র মিরাজুন্নবী (সা.)। উলামা সোসাইটি ইউএসএ গত ২১ এপ্রিল শুক্রবার রাতে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস বেঙ্কুইট হলে মিরাজুন্নবী (সা.) এর তাৎপর্য শীর্ষক আলোচনা, মিলাদ মাহফিলসহ বিস্তারিত কর্মসূচি পালন করেছে।  
উলামা সোসাইটি ইউএসএ’র সভাপতি আল্লামা জালাল সিদ্দিকির সভাপতিত্বে এবং উলামা সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক ও বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম ইয়াহইয়ার পরিচালনায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সভাপতি শায়খুল হাদিস মাওলানা মঈন উদ্দীন, ইসলামী কংগ্রেস অব নর্থ জার্সি-নিউজার্সী’র ইমাম-খতীব মাওলানা শরিফ উদ্দিন ইসলাম, নর্থ ব্রঙ্কস জামে মসজিদের ইমাম-খতীব মাওলানা মাশহুদ ইকবাল, আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট ইউএসএ’র সভাপতি কবি অধ্যাপক মাওলানা মোখলেসুর রহমান, আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএর সহ সাধারণ সম্পাদক মাওলানা শাব্বির আহমদ, মাওলানা মহাফিজ উদ্দিন, ইস্ট এলমহার্স্ট জামে মসজিদের ইমাম-খতীব হাফিজ মাওলানা আবদুল কায়্যূম, মাওলানা মর্তোজা আলী প্রমুখ।
মিরাজুন্নবী (সা.) এর তাৎপর্য শীর্ষক আলোচনায় বক্তারা বলেন, ধর্মপ্রাণ মুসলমানগণ যথাযোগ্য মর্যাদায় প্রতি বছর দিবসটি উদযাপন করেন। রাসুল (সা.) মিরাজ এর ঊর্ধ্ব জগতের মোজেযাসমূহের মধ্যে একটি বিস্ময়কর মোজেযা। কুরআন-হাদিসের আলোকে আলোচকগণ বলেন, মিরাজের মাধ্যমে মহান আল্লাহপাক রাসুল (সা.) কে সবার ওপরে মর্যাদা প্রদান করেন।
উলামা সোসাইটি ইউএসএ’র সভাপতি আল্লামা জালাল সিদ্দিকি বলেন, বর্তমানে তথাকথিত একশ্রেণীর আলেম মিরাজুন্নবী (সা.), ঈদে মিলাদুন্নবী (স.) সহ রাসুল (সা.) এর শানে বিভিন্ন অনুষ্ঠান পালনকে কেন্দ্র করে নানা বিভ্রান্তি ছড়াচ্ছেন। এমনকি পবিত্র কালেমা শরীফকে নিয়েও তারা বেদাতি কথা-বার্তা বলছেন। সর্বশ্রেষ্ঠ রাসূল (সা.) কে তারা সাধারণ মানুষেল সাথে তুলনা করারও ঔদ্ধার্ত দেখাচ্ছে। তিনি এই ধরনের বিভেদ-বিভ্রান্তিকারীদের থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন অন্যথায় ঈমান থাকবে না। এ ধরনের বিভেদ-বিভ্রান্তিকারীদের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে উল্লেখ করে আল্লামা জালাল সিদ্দিকি বলেন, মহান আল্লাহ বিশ্বজগতের শান্তির দূত হিসেবে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে এ জগতে প্রেরণ করেন। মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)। ইসলামের শান্তি ও সহমর্মিতার প্রকৃত শিক্ষা সবার সামনে তুলে ধরলে ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর হবে বলে তিনি মন্তব্য করেন।
উলামা সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া বিশেষ ইবাদত বন্দেগীর মাধ্যতে মহান আল্লাহ্র অশেষ রহমত কামনায় মিরাজুন্নবী (সা.) মাহফিলে অংশ গ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও নাশিদ পাঠ করেন, দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র ছাত্র মিজানুর রহমান, হাসান মাহদিন চৌধুরী, আসিফ, নাহিদ বাদশা, রুহিদ বাদশা, এহসান উদ্দিন, মামুন, মুনাওয়ার আহমেদ প্রমুখ।
মাহফিলে অন্যদের মধ্যে বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন, ব্যান্ডস-এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও টাস্ট্রিবোর্ড চেয়ারম্যান আবদুস শহীদের হাজী শফিক উদ্দিন, হাফিজ এবাদুর রহমান, আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সাংগঠনিক সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ জমসেদ হোসেন, আইন সম্পাদক মো. শাহাদাত খান, আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট ইউএসএ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা শাহান শাহ ইয়াহইয়া, হাফিজ আবদুল কাদির, হাফিজ জমির উদ্দিন, মাওলানা আশিক আহমেদ খান, ডা. আবদুল খায়ের, মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট এ ইসলাম মামুন, আবদুল বাছির খান, মাস্টার খলিলুর রহমানসহ বিপুল সংখ্যক মুসল্লী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মিলাদ মাহফিলসহ মুসলিম উম্মাসহ বিশ্ব মানবতার শান্তি ও আল্লাহর রহমত কামনা করে বিশেষ দোয়া-মুনাজাত করা হয়। পরে আলহাজ্ব গিয়াস উদ্দিনের সৌজন্যে মুসল্লীদের মাঝে তবারুক বিতরণ করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ