Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশে সৃজনী সাংস্কৃতিক সংসদের বর্ষ পূর্তি উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 51 বার

প্রকাশিত: November 18, 2014 | 4:43 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নিউইয়র্কে সৃজনী সাংস্কৃতিক সংসদের ষষ্ঠ বর্ষ পূর্তি উৎসব উদযাপিত হয়েছে। গত রোববার বিকেরে জ্যামাইকার পারসন বুলেভার্ডে অবস্থিত পিএস ৮৬ স্কুল মিলনায়তনে এ উপলক্ষে সৃজনী মিউজিক স্কুলের ছাত্র-ছাত্রীদের সনদ বিতরণ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

DSC_0078
সৃজনীর প্রোগ্রাম ডিরেক্টর ও নিউইয়র্ক কুইন্স সেন্ট্রাল লাইব্রেরীর নিউ আমেরিকান প্রোগ্রাম কর্মকর্তা সেলিনা শারমিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামিম আহসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৃজনীর প্রধান পৃষ্ঠপোষক ও প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএর সাবেক সভাপতি ফরহাদ তালুকদার, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাবেক সাবেক সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, সাধারণ সম্পাদক বিলাল চৌধুরী, এডভোকেট রুবাইয়া রহমানসহ কমিউনিটি বিশিষ্ট্য ব্যক্তিরা।DSC_0005

অনুষ্ঠানে সৃজনী মিউজিক স্কুলের ছাত্র-ছাত্রীরা বাংলার ঐতিহ্যপূর্ণ লোক-সংগীত, আধুনিক ও ক্লাসিক বাংলা গান এবং নাচ-গান পরিবেশন করে। এছাড়া প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আজাদ দম্পতিও সঙ্গীত পরিবেশন করেন। গিটারে ছিলেন রুবাইয়া চৌধুরী এবং সাউন্ড সিস্টেমে ছিলেন মঞ্জু। সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সৃজনীর প্রতিষ্ঠাতা সভাপতি মো: মতিউর রহমান।DSC_0035
অনুষ্ঠানে সৃজনী মিউজিক স্কুলের ছাত্র-ছাত্রীদের আঁকা চিত্র প্রদর্শণীরও আয়োজন করা হয়। চিত্র প্রদর্শণীর তত্ত্বাবধানে ছিলেন আর্ট শিক্ষক কানিজ।DSC_0010
অনুষ্ঠান উপলক্ষ্যে ছোট্র একটি স্মরনীকা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে সেলিনা শারমিন তার বক্তব্যে বলেন, নতুন প্রজন্মকে সঠিক ও সুন্দর দিক নির্দেশনায় উদ্বুদ্ধ করে বাংলার সংস্কৃতি ও বাংলা ভাষাকে প্রসারিত করাই সৃজনীর প্রধার লক্ষ্য। বাংলাদেশের সংস্কৃতি প্রসার ও প্রচারের লক্ষ্যে প্রতিষ্ঠিত সৃজনী সাংস্কৃতিক সংসদ ও সৃজনী মিউজিক স্কুল কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামিম আহসান সৃজনী সাংস্কৃতিক সংসদের কার্যক্রমসহ সৃজনী মিউজিক স্কুলের ছাত্র-ছাত্রীদের নানামুখি অসামান্য প্রতিভার প্রশংসা করেন।

DSC_0027
অনুষ্ঠানে সৃজনী মিউজিক স্কুলের ছাত্র-ছাত্রীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দর্শকরা দারুণভাবে উপভোগ করেন। বিপুল সংখ্যক প্রবাসী অনুষ্ঠানে অংশ নেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV