আগত সবাইকে ধন্যবাদ জানান ইভাঞ্জেলিক্যাল বেঙ্গলি চার্চের সেক্রেটারি উত্তম মুজমদার। অনুদান সংগ্রহ করেন থমাস বিশ্বাস এবং নিয়তি নাথান। যিশুর জন্ম বিবরন তুলে ধরেন রেখা দাস। উপহার উৎসর্গ করেন জর্জ পিন্টু অধিকারী।
উডসাইডের বেথেল ব্যাপ্টিষ্ট চার্চে গত ২৫ ডিসেম্বর উদ্বোধনী প্রার্থনা করেন শিলা বিশ^াস। ক্রিসমাচের উপর বিশেষ আলোকপাত করেন ড. টমাস দুলু রায়। ধন্যবাদ জ্ঞাপন করেন ড. রাসেল বিশ^াস।
বড়দিন উপলক্ষে অনেক খ্রীষ্টান পরিবারে কেক তৈরি ও বিশেষ খাবারের আয়োজন করা হয়। আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য অনেকে বড়দিনকে বেছে নেন। বড়দিন উপলক্ষ্যে অনেক জায়গায় আয়োজন করা হয়েছে প্রীতিভোজের। এদিন ছিল সরকারি ছুটি ছিল। আগের রাতে কেক কাটা ও প্রার্থনার পর সকালে আবারো গির্জায় একত্রিত হন খ্রীস্টান ধর্মাবলম্বীরা। সকালের প্রার্থনার পর বাড়িতে ফিরে ছোটরা বড়দের আশীর্বাদ নেয়। শিশুদের মধ্যে বড়দিনের বাড়তি আমেজ ছড়িয়ে দিতে গির্জায় গির্জায় প্রধান ফটকেই সান্ডাক্লজ শিশু-কিশোরদের জন্য বিশেষ উপহার নিয়ে দাঁড়িয়েছিলেন। শিশু-কিশোররা চকোলেট, ক্যান্ডি পাওয়ার পাশাপাশি শান্ডাক্লজকে পেয়ে বাড়তি আনন্দ পায়। রেভারেন্ড ও পেষ্টোর লিটন অধিকারী পুণ্যার্থীদের মধ্যে মিষ্টি খাবার বিতরণ করেন।
নিউইয়র্কে উৎসব আনন্দ প্রার্থনায় বড়দিন পালন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : উৎসব আনন্দ আয়োজন আর প্রার্থনার মধ্য দিয়ে নিউইয়র্কে খ্রীষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিন পালিত হয়েছে। বিভিন্ন দেশের অভিবাসীর মতো বাংলাদেশি খ্রীষ্টান সম্প্রদায়ের লোকজনও দিনটি পালন করেছে গুরুত্বের সঙ্গে। প্রার্থনালয়ে গিয়ে প্রার্থনা এবং গীর্জার আলোচনায় যোগ দিয়েছেন তারা। বাংলাদেশিদের দ্বারা পরিচালিত গীর্জাগুলোর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রবাসী সব ধর্মের বাংলাদেশিরাও। ঘরে ঘরে আয়োজিত অনুষ্ঠান ছিল বর্ণিল।
ওই দিন ইভাঞ্জেলিক্যাল বেঙ্গলি চার্চে বড়দিনের আয়োজন ছিল চোখে পড়ার মত। প্রার্থনা নাচ-গান, উপহার বিনিময় পিঠা উৎসবের মধ্য দিয়ে স্বার্থক করে তুলে প্রবাসী বাংলাদেশি খ্রিস্টান সম্প্রদায়ের পরিচালিত ইভাঞ্জেলিক্যাল বেঙ্গলি চার্চ। কুইন্সের এলমহার্স্টের ইভাঞ্জেলিক্যাল বেঙ্গলি চার্চের পালক যোশেফ ডি. বিশ্বাসের নেতৃত্বে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত যিশুখ্রিস্টের মহিমা কীর্তনে মগ্ন থাকেন তার অনুসারীরা।
শুরু হয় প্রভুযিশুর বন্দনাগীত ‘শুন স্বর্গদূতের রব নবজাত রাজার স্বতÑউর্ধ্বে প্রভুর মহিমা ভূতলে প্রসন্নতা’Ñদিয়ে। চার্চের ডিকন শ্যামলী সরকারের চমৎকার উপস্থাপনা এবং সূচনা প্রার্থনার মধ্য দিয়ে সুন্দর পরিপার্টি অনুষ্ঠানটি এগিয়ে চলে। বড় দিনের সুন্দর সুন্দর পোশাকে সজ্জিত নারী-পুরুষ-শিশুসহ সব বয়সের ভক্তদের মুখে শোভা পাচ্ছিল এক পুণ্যময় আভা। বাংলায় বাইবেল পাঠ করেন রেখা দাস। ইংরেজিতে পাঠ করেন রকি তপনা। ইভাঞ্জেলিক্যাল বেঙ্গলি কয়র ‘শৃঙ্খলবন্ধন চূর্ণিতে, যিশু এলরে আজ গোপালে…‘এবং ‘আজ শুভ বড় দিন ভাই আজ শুভ বড় দিন’ যিশুর প্রশংসা গীত পরিবেশন করা হয়। এ ছাড়া ব্রঙ্কসে প্রতিষ্ঠিত শ্যালোম ইভাঞ্জেলিক্যাল চার্চের প্যাস্টর রেভারেন্ড ম্যাথু এস হালদারের নেতৃত্বে ‘মুক্তি বারতা নিয়ে আশার বাণী নিয়ে আবার এসেছে বড়দিন’ পরিবেশিত হয়। ক্রিসমাস ক্যারলে নেতৃত্ব দেন বিভাস সি. মুধু।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!