নিউইয়র্কে জাতীয় পার্টির সাবেক মন্ত্রী জিয়া উদ্দিন বাবলুর ভায়রা মুক্তিযোদ্ধা শাহ আলম সন্ত্রাসী হামলার শিকার, হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে এবার সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন মো. শাহ আলম নামে এক জন বাংলাদেশী মুক্তিযোদ্ধা। তার বয়স ৭২ বছর। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যুর সাথে লড়ছেন তিনি। মো. শাহ আলম জাতীয় পার্টির সাবেক মন্ত্রী জিয়া উদ্দিন বাবলুর ভায়রা।
সংশ্লিষ্ট সুত্র ইউএসএনিউজঅনলাইন.কমকে জানায়, মো. শাহ আলম স্থানীয় সময় গত ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে আটটার সময় জ্যাকসন হাইটস থেকে নিজ বাসায় যাওার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। সন্ত্রাসীরা তাকে এলোপাতারি কিল ঘুষি মেরে মারাত্মক জখম করে পালিয়ে যায়। হামলার পর তিনি অনেকটা অবচেতন অবস্থায় রাস্তায় পড়েছিলেন। আশঙ্কাজনক অবস্থায় পুলিশ তাকে প্রথমে কুইন্স হাসপাতালে ভর্তি করে। অবস্থার আরো অবনতি হলে পরে তাকে এলমহার্স্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। এলমহার্স্ট হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে তাকে। তার ঘাড় ও মাথায় বেশি আঘাতের চিহ্ন রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ডাক্তারা জানিয়েছেন, তার ঘাড়ে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। সেখান থেকে প্রচন্ড রক্ত ক্ষরণ হচ্ছে।
ভিকটিম মো. শাহ আলমের স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। স্ত্রী ও ছোট মেয়ে নোভা (১৩) কে নিয়ে তিনি কুইন্সের জ্যামাইকার সাউথ রোড এলাকায় বসবাস করছেন। তার স্ত্রী ব্রেইন টিউমারে আত্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। বড় মেয়ে জাকিয়া বিবাহিতা। স্বামীর সাথে ঢাকায় বসবাস করেছেন। শাহ আলমের দেশের বাড়ি কুষ্টিয়ার দৌলতগঞ্জের নজিবপুর গ্রামে। তিনি গেরিলা আলম নামে পরিচিত। চার বছর আগে ইমিগ্র্যান্ট হয়ে যুক্তরাষ্ট্রে আসেন তিনি।
এদিকে, দূর্ঘটনার সংবাদ পেয়ে যুক্তরাষ্ট্র সফররত নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন, কুষ্ঠিয়া জেলা সমিতি ইউএসএ’র সভাপিত মো. গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ বাংলাদেশী কমিউনিটির অনেকেই তাকে দেখার জন্য হাসপাতালে ছুটে যান।
মুক্তিযোদ্ধা মো. শাহ আলমকে হাসপাতালে দেখে আসার পর যুক্তরাষ্ট্র সফররত নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন ইউএসএনিউজঅনলাইন.কমকে জানিয়েছেন, ভিকটিম মো. শাহ আলম তার চাচা। এখনো তার জ্ঞান ফিরেনি। তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ড. আফরোজা পারভীন ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, কুইন্স হাসপাতালে নেওয়ার সময় শাহ আলম পুলিশকে জানিয়ে ছিল কালো লোকরা তার ওপর হামলা চালিয়েছে। ওই সময় শাহ আলম পুলিশকে কোন রকমে তার ছোট মেয়ের ফোন নাম্বারটা বলতে পেরেছিলেন। এর পর থেকে তিনি অজ্ঞান রয়েছেন। আত্মীয় স্বজনরা তার জন্য দোয়া চেয়েছেন।
এদিকে, বয়:বৃদ্ধ মো. শাহ আলম কেন এ পৈশাসিক হামলার শিকার হয়েছেন এর কারণ কেউ বলতে পারছে না। তবে এ ঘটনাকে কমিউনিটি নের্তৃবৃন্দ হেইট ক্রাইম বলে সন্দেহ করছেন।
সংশ্লিষ্টরা জানান, নিউইয়র্কে হেইট ক্রাইম আতঙ্ক আবারো বেড়ে চলেছে। বিগত বছর গুলোর ঘটনা ছাড়াও একদিনের ব্যবধানে আরেকটি সন্ত্রাসী হামলার ঘটনায় নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পরেছে। হামলাকারীদের গ্রেফতার এবং বর্ণবৈষম্যমূলক হামলাসহ সকল সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন কমিউনিটি নেতৃবৃন্দ।
উল্লেখ্য, নিউইয়র্কের ব্রঙ্কসে বৃহত্তর কুমিল্লা সমিতির সিনিয়ার সহ সভাপতি মো. খবির উদ্দিন ভূইয়া (৫৮) গত ২৭ সেপ্টেম্বর বুধবার রাত প্রায় আট টায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। ব্রঙ্কসের ক্যাসেলহিল সাবওয়ের অদূরে ক্যাসেলহিল এবং স্টারলিং এভিনিউর কর্ণারে মো. খবির উদ্দিন ভূইয়া কে ৪/৫জন যুবক এলোপাতারি কিল ঘুষি মেরে মারাত্মক জখম করে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ