নিউইয়র্কে এরশাদ এর ৮৭তম জন্মবার্ষিকী উদ্যাপন করলো যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি
নিউইয়র্ক : জ্যাকসন হাইটস্থ ইত্যাদি গার্ডেন মিলনায়তনে গত ২০ শে মার্চ সোমবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদ এর ৮৭তম জন্মবার্ষিকী কেক কেটে উদ্যাপন করলো জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির উপদেষ্টা সৈয়দ শওকত আলী। আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় সদস্য হাজী আব্দুর রহমান, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু তালেব চৌধুরী চান্দু, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সহ সভাপতি তোফায়েল আহমেদ চৌধুরী, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য লুৎফুর রহমান, জাতীয় যুব সংহতির যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ওয়াহিদ ফেরদৌস ও মহিলা সম্পাদিকা সেবু রহমান। ছোট মনি আশিকুর রহমান এর মাধ্যমে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়। উপস্থিত সকলে চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি, পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদ’র দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয় যাতে আগামী দিনে জাতীয় পার্টি ও ১৭ কোটি জনগণের কল্যানে কাজ করার সমর্থ হন।
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া