Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কক্সবাজার এসোসিয়েশনের ইফতারে ভিন্ন আমেজ

অনলাইন ডেস্ক পঠিত: 22 বার

প্রকাশিত: July 1, 2016 | 2:01 AM

নিউইয়র্ক : কক্সবাজারবাসীর ঐক্য আরো সুসংহত করা, আমেরিকান স্বপ্ন পূরণে সর্বাত্মক কার্যক্রম অব্যাহত রাখার সংকল্প এবং মুসলিম আমেরিকানদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে উত্তর আমেরিকাস্থ কক্সবাজার এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো। এ উপলক্ষে ২৬ জুন রোববার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে প্রবাসীদের মিলনমেলা ঘটেছিল। সপরিবারে এসেছিলেন প্রায় সকলেই। উল্লেখ্য, এদিন জ্যাকসন হাইটস এবং এর আশপাশে ২৫টিরও অধিক ইফতার মাহফিল ছিল। এতদসত্ত্বেও উপস্থিতিতে কোন ভাটা পড়েনি। মাওলানা ইয়াছিন নকীব কর্তৃক নাতে রাসুল পরিবেশনের পর সংক্ষিপ্ত এক আলোচনা সভায় অংশ নেন চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের এবং কোষাধ্যক্ষ মোক্তাদির বিল্লাহ, কক্সবাজার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতাদের অন্যতম সদস্য এডভোকেট মজিবর রহমান, উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য নূরুল আজিম, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন প্রমুখ। সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সমিরুল ইসলাম বাবলুর উপস্থাপনায় সভাপতি এহতেশামুল হক শিমুল তার সম্মাপনী বক্তব্যে কক্সবাজারবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেণ, আপনাদের আন্তরিক সহায়তায় আমরা কাজ করে যাচ্ছি। কিছু লোক আমাদের মধ্যে বিভেদ রচনার অপচেষ্টা চালিয়েছিলেন কিন্তু তা ব্যর্থ হয়ে গেছে। আজকের এ আয়োজনেও তার বহিপ্রকাশ ঘটেছে । যারা বিভ্রান্তিতে পড়ে দূরে ছিলেন তারা মূলধারার ফিরেছেন। শীঘ্রই অন্যেরাও একই কাতারে সামিল হবেন। মাহফিলে এসে সকলকে শুভেচ্ছা জানান জেবিবিএ’র সভাপতি জাকারিয়া মাসুদ জিকু। ছিলেন আরো বিশিষ্টজনেরা। এরা হলেন চট্টগ্রাম সমিতির সভাপতি আকবর আলী, সাবেক সভাপতি কাজী আজম, বোর্ড অব ট্রাষ্টির সাবেক কো-চেয়ারম্যান শামসুল ইসলাম চৌধুরী, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাকসুদ এইচ চৌধুরী, সাবেক সাংস্কৃতিক সম্পাদক লিটন চৌধুরী, চট্টগ্রাম সমিতির উপদেষ্টা আহসান হাবিব, কমিউনিটি নেতা এনাম চৌধুরী, অডিট কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম, ডাউন টাউন ম্যানহাটন বিজনেস এসোসিয়েশনের সেক্রেটারী হিরু প্রমুখ। এ মাহফিলে নতুন প্রজন্মের উপস্থিতি সকলকে আশাম্বিত করে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV