Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কথা কবিতা নাচ গান আর হট্টগোলেই শেষ হলো দু’দিনের ষোড়শ উত্তর আমেরিকা নজরুল সম্মেলন

অনলাইন ডেস্ক পঠিত: 79 বার

প্রকাশিত: June 1, 2016 | 4:36 PM

নিউইয়র্ক : কথা কবিতা নাচ গান আর চরম হট্টগোলের মধ্যদিয়ে নিউইয়র্কে শেষ হলো দু’দিনব্যাপী ষোড়শ উত্তর আমেরিকা নজরুল সম্মেলন। সাম্য, প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনের উৎসব উপলক্ষ্যে গত শনি ও রবিবার জ্যামাইকার সুসান বি এন্থনী একাডেমিতে দু’দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস।
শনিবার সন্ধ্যায় সম্মেলনের উদ্বোধন করেন ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের সাবেক প্রধান ইকবাল বাহার চৌধুরী। সম্মেলনের অনুষ্ঠানমালার মধ্যে ছিলো কবির জীবনী নিয়ে আলোচনা, সেমিনার, কবিতা পাঠ, নাটিকা, ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও ছিলো শিশু-কিশোর-কিশোরীদের আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা, সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা। উদ্বোধনী অনুষ্ঠানের এ পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মেলনের প্রধান অতিথি ইকবাল বাহার চৌধুরী, বিশেষ অতিথি নিউ ইয়র্কের কনসাল জেনারেল শামীম আহসান এনডিসি, আমন্ত্রিত অতিথি কবি নাতনী অনিন্দিতা কাজী, সম্মেলন কমিটির প্রধান উপদেষ্টা ড. দেলোয়ার হোসেন, চেয়ারম্যান ড. সুলতান আহমেদ, সহ সভাপতি অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক কর্মকর্তা ওয়াহিদ হোসাইনী, প্রধান সমন্বয়কারী অধ্যাপক জাহাঙ্গীর ডিকেন্স ও সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান এমদাদুল হক।
ইকবাল বাহার চৌধুরী তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, কবি নজরুলের সাথে তার পারিবারিক সম্পর্ক ছিল। ১৯২৬ সালে কবি নজরুল চট্টগ্রামে তাদের বাড়িতে গিয়েছিলেন। কবি তখন অনেক বিখ্যাত কবিতা খানে বসেন লিখেছেন। কবি যখন জেলে আটক ছিলেন তখন জেলখানা থেকে পাওয়া কবির কবিতা ও গান সেই সময়ে সূর্যসেনরা দল বেধে পরিবেশন করতেন। তিনি বলেন, নজরুলকে দেশে প্রবাসে আরো ব্যাপকভাবে তুলে ধরতে হবে। নতুন প্রজন্মের কাছে কবি নজরুলকে নিয়ে যেতে হবে, কবির চিন্তা-চেতনাকে তুলে ধরতে হবে। এটা আমাদের দায়িত্ব ও কর্তব্য।
ড. দেলোয়ার হোসেন বলেন, কাজী নজরুল ইসলাম শুধু একজন কবি বা গীতিকারই নন তিনি একজন ফিলোসোফার (দার্শনিক), পলিটিশিয়ান (রাজনীতিক) সর্বপরি একজন যোদ্ধা ও বীর ছিলেন। কবিকে যথাযথ সম্মান দিতে ও জানাতে পারলেই নজরুল সম্মেলন সফল ও স্বার্থক হবে।
কনসাল জেনারেল শামীম আহসান বলেন, বাংলা সাহিত্যকে যাঁরা বিশ্বের দরবাসে প্রতিষ্ঠিত করেছেন, সম্মানিত করেছেন তাঁদের শিরোমনি কবি নজরুল আর কবি রবীন্দ্রনাথ ঠাকুর। নজরুল-রবিকে ছাড়া বাংলা সাহিত্যের কথা চিন্তাও করা যায় না। বাংলা সাহিত্য জগতে নজরুল-রবি অবিচ্ছেদ্য। তাই তাঁদেরকে আরো জানতে হবে এবং নতুন প্রজন্মকে জানাতে হবে। কবি নজরুলকে যথাযথভাবে সম্মানিত করতে পারলে, তার চিন্তা-চেতনাকে লালন-পালন করতে পারলেই নজরুল সম্মেলন সফল ও স্বার্থক হবে।
কবি নাতনী অনিন্দিতা কাজী বলেন, দু:খী-সংগ্রামী কবি কাজী নজরুল ইসলাম বিভিন্ন সময়ে অবহেলিত হলেও শেষ বয়সে তিনি যথাযথ সম্মানিত হয়েছেন। কবি ঢাকায় চির শায়িত আছেন। অনিন্দিতা কাজী বলেন, কবি নজরুলকে বিশ্ববাসীর কাছে তুলে ধরাই আমাদের দায়িত্ব ও কাজ। আমার ভালো লাগছে যে, বাংলাদেশের বাইরেও বিপুল সংখ্যক মানুষ তাঁকে নিয়ে ভাবছেন, কবির চেতনার কথা বলছেন। কবি নজরুল ছড়িয়ে আছেন বিশ্বব্যাপী। কবি বেঁচে থাকবেন তাঁর কর্মের মাধ্যমে। নতুন প্রজন্মের কাছে নজরুলকে যথাযথভাবে তুলে ধরার জন্য তিনি সংশ্লিস্টদের প্রতি আহ্বান জানান। আলোচনা শেষে অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন কনসাল জেনারেলের স্ত্রী প্যান্ডোরা চৌধুরী ও সাবরিনা কবীর ছন্দা। অনুষ্ঠানে অন্যদের মধ্য বক্তব্য দেন অধ্যাপক জাহাঙ্গীর শাহনেওয়াজ ডিকেন্স, ফখরুল ইসলাম দেলোয়ার, পিপল এন টেক এর কর্ণধার ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ ও রাহাত মুক্তাদির।
সম্মেলন কমিটির সদস্য সচিব ফখরুল ইসলাম দেলোয়ারের এই পর্বটি পরিচালনা করার কথা থাকলেও পর্বটি পরিচালনা করেন সম্মেলনের আহ্বায়ক মো: কবির কিরণ। এ নিয়ে তুমুল হট্টগোল দেখা দেয় মূলমঞ্চের পেছেন। এক পর্যায়ে হাতাহাতি ও পরনের কাপড় ছেঁড়াছেড়ি হয়। একাডেমির সেফটি পুলিশকে ডেকে আনা হয়।
দু’দিনের এ সম্মেলনে একাধিক সেমিনার অনুষ্ঠিত হয়। নজরুল ও সুফিজম, অনাবিষ্কৃত নজরুল, ‘যুক্তরাষ্ট্রে নজরুলের একাডেমিক কার্যক্রম,কবি নজরুলের সাহিত্য অনুবাদ ইত্যাদি বিষয়ে সেমিনারগুলো অনুষ্ঠিত হয়। অতিথিগণ ছাড়াও প্রবাসের বিশিষ্টজনরা এসব সেমিনারে অংশ নেন। সেমিনারগুলো নজরুলের দীর্ঘ সংগ্রামী জীবনের বিভিন্ন দিক ফুটে উঠে। বিশেষ করে কবির শৈশব, কৈশর ও যৌবনের সংগ্রামী জীবন, বৃটিশ বিরোধী আন্দোলন, কবির সংগ্রামী চেতনা, বিদ্রোহ, দেশপ্রেম, প্রেম-ভালবাসা, ভালোলাগা উঠে আসে বারংবার।
বক্তারা বলেন, নজরুলকে নিয়ে যতই গবেষণা করা হবে তাঁকে গভীরভাবে ততই জানা যাবে, উপলব্ধি করা যাবে।
ড. গুলশান আরা কাজীর সঞ্চালনায় প্রথম সেমিনারেঅংশ নেন ড. সাজেদ কামাল, ড. রাচেল ও ড. সামিয়া সিরাজুদ্দৌলা, ড. নীলা ভট্টাচার্য সাক্সেনা,ড. হায়দার খান।
সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৌশিক আহমেদের সঞ্চালনায় অপর আরেকটি সেমিনারে অংশ নেন নজরুল স্কলার ড. মোস্তফা মনির, ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার ও কবি কাজী নজরুল ইসলামের নাতনি ও সঙ্গীতশিল্পী অনিন্দিতা কাজী। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন আনোয়ারুল হক লাভলু, জাহাঙ্গীর ডিকেন্স, লুৎফুন নাহার লতা ও রাহাত মুক্তাদির।
সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, সুজিত মোস্তফা, লিনা তাপসী, অনুপ বড়ুয়া ও শহীদ কবীর পলাশ, ভারত থেকে আগত কবি নজরুলের নাতনী অনিন্দিতা কাজী, নিউজিল্যান্ড থেকে আগত সাবিহা মাহবুব। আমন্ত্রিত শিল্পী হিসেবে নৃত্য পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত মুনমুন আহমেদ। এছাড়া ওয়াশিংটন ডিসি থেকে আগত সামিয়া মাহবুব ও ফ্লোরিডা থেকে আগত শিল্পী শর্মীষ্টা ব্যানার্জী সঙ্গীত পরিবেশন করেন।
অপরদিকে প্রবাসের শিল্পীগোষ্ঠীগুলোর মধ্যে বাংলাদেশ পারফর্মিং আর্টস (বিপা), শতদল, সুর-ছন্দ, উদীচি , বাফা, রঙালয়, সঙ্গীত পরিষদ সৌখিন শিল্পী গোষ্ঠী, বহ্নিশিখা, সুরবাহার, শিল্পকলা একাডেমী, জ্যামাইকা থিয়েটার, পন্ডিত কৃষান মহারাজ তাল তরঙ্গ। এছাড়াও প্রবাসের শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন এবং কবিতা আবৃত্তি করেন।
নজরুল সম্মেলনের বিভিন্ন পর্ব উপস্থানায় ছিলেন শারমীর রেজা ইভা, আবীর আলমগীর, সাবিনা শারমিন নিহার, ডানা ইসলাম, সৈয়দা আক্তার পারভীন ও মেহের কবীর।
এবারের নজরুল সম্মেলন আয়োজনে টাইটেল স্পন্সর ছিলেন রাহাত মুক্তাদির ইনক এর সিইও রাহাত মুক্তাদির, গ্র্যান্ড স্পন্সর ছিলেন রিয়েল এস্টেট ইনভেস্টর মো: আনোয়ার হোসেন এবং গোল্ড স্পন্সর ছিলেন পিপল এন্ড টেক ও ওয়েলকেয়ার। এ সম্মেলনের স্বাগতিক সংগঠন ছিলো নিউ জার্সির শতদল আর সহযোগী সংগঠন ছিল জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি। এবারের সম্মেলনের শ্লোগান ছিলো ‘গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান।
যে কারনে হট্টগোল ও মারামারি: অতিথিদের আলোচনা পর্বে সদস্য সচিব ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক জাহাঙ্গীর শাহনেওয়াজ ডিকেন্সকে মঞ্চে না ডেকে আহবায়ক মোঃ কবির কিরণ একাই এ পর্ব পরচালনা করায় ক্ষিপ্ত হয়ে উঠেন আয়োজকদের একাংশ। উদ্বোধনী পর্ব শেষ করে মূলমঞ্চের পেছেন যাওয়ার সঙ্গে সঙ্গেই ফখরুল ইসলাম দেলোয়ার ও তার দলবল কবির কিরণকে মারধর শুরু করেন। এক পর্যায়ে তার গায়ের পাঞ্জাবি ছিঁড়ে যায়। দেলোয়ার অভিযোগ করে বলেন, এই কবির কিরণকে নিউ ইয়র্কে কেউ চিনত না। তিনি থাকেন নিউ জার্সিতে। এর আগে চারজন সদস্য সচিব সে বদল করেছে, কেউ তার সাথে কাজ করতে পারেন নাই। সে মানুষকে বিভিন্নভাবে ব্যবহার করার পর তাদেরকে নিক্ষিপ্ত করেন। শুধু তাই নয়, দেলোয়ারকে সদস্য সচিব করার প্রস্তাব দিলে সে প্রথমে রাজি হননি। পরে হাতেপায়ে ধরে তাকে রাজি করান। তিনি আরও বলেন, নজরুল সম্মেলনের আয়োজক ‘শতদল’ নামে কোন সংগঠন আমেরিকায় নেই। এ সম্মেলনটি করার জন্যই তিনি তড়িঘড়ি করে একটি সংগঠনের জন্ম দিয়েছেন। আজকের এ আয়োজনের সমস্ত অতিথি এসেছে শুধুমাত্র আমার নাম শুনেই। তিনি অভিযোগ করে বলেন, কবির ইচ্ছাকৃত এবং পরিকল্পিতভাবেই অনুষ্ঠানের মূল পর্বে আমাকে মঞ্চে ডাকেননি। এরফলে তিনি চরমভাবে আমাকে অপমানিত ও হেয় করেছেন। এক পর্যায়ে অনুষ্ঠান বন্ধ করার পরিকল্পনা করা হলে পরে ডা. জিয়াউদ্দিন আহমেদের সহায়তায় সমঝোতায় নিয়ে আসা হয়। তবে পেছনে হট্টগোল হলেও মূল অনুষ্ঠানের কোন ব্যাঘাত ঘটেনি। তবে সুসান বি অ্যান্থনি একাডেমির সেফটি পুলিশ উভয়কে মঞ্চের বাইরে নিয়ে গিয়ে পৃথক পৃথক ভাবে জিজ্ঞাসাবাদ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV