নিউইয়র্কে কবি নজরুল স্মরণে আন্তর্জাতিক লোক সঙ্গীত সম্মেলন আয়োজনের ঘোষণা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আন্তর্জাতিক লোক সঙ্গীত সম্মেলন সফল ভাবেু সম্পর্ণ হওয়ায় সম্মেলনে সংশ্লিষ্ট শিল্পী, কলাকুশলী ও কর্মকর্তাবৃন্দ এক মিলন মেলার আয়োজন করে। জননন্দিত কথা সাহিত্যিক, নাট্যকার, চলচিত্রকার হুমায়ূন আহমেদ স্মরণে এবারের সম্মেলনে দর্শক শ্রোতার মাঝে বিপুল উচ্ছাস উদ্দীপনা পরিলক্ষিত হয়। দর্শক শ্রোতায় সম্মেলন কেন্দ্র কানায় কানায় পূর্ণ ছিল। নির্ধারিত আসন পূর্ণ হওয়ায় পরও বহু দর্শক দাড়িয়ে মুদ্ধমনে অনুষ্ঠান উপভোগ করেন। লোক গানে সমৃদ্ধ, লোক নৃত্যে পরিপূর্ণ সুন্দর রুচিশীল সম্মেলনটি বাঙালী সংস্কৃতির গৌরব প্রবাসী নতুন প্রজন্মদের মাঝে তুলে ধরতে সক্ষম হয়েছে।
গত ১৪ই অক্টোবর রবিবার বিকাল ৫টায় পালকি পার্টি সেন্টার জ্যাকসন হাইটস এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্যাপন কমিটির সম্মানিত কনভেনার কমিউনিটি এক্টিভিষ্ট ও মূলধারার রাজনীতিবিদ এম. আমিনউল্লাহর সম্মতিক্রমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মেলন কমিটির সমন্বয়কারী হাজী আব্দুর রহমান। সম্মেলন কমিটির সদস্য সচিব ও স্বাগতিক সংগঠন বৃহত্তর রংপুর জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয় ভাওয়াইয়া উৎসব ২০০৭ এর জাতীয় পদক প্রাপ্ত সংগঠক নুর ইসলাম বর্ষন এর পরিচালনায় সম্মেলন ২০১৭ এর সফলতা নিয়ে অভিমত ব্যক্ত করেন কনভেনার এম. আমিনউল্লাহ, প্রধান সমন্বয়কারী আইটি বিশেষজ্ঞ একেএম নুরুল হক, সুভেনিয়ার চেয়ারম্যান কবি, কথাকার, সাংবাদিক ও টিভি উপস্থাপক এবিএম সালেহ উদ্দিন, উপদেষ্টা কবি বীর মুক্তিযোদ্ধা অবিনাশ আচার্য, উপদেষ্টা ও লোক সংস্কৃতি বিশেষজ্ঞ এম. আনোয়ার খন্দকার, জয়েন্ট কনভেনার ও কমিউনিটি এক্টিভিষ্ট বিশিষ্ট ছাত্রনেতা আবু তালেব চৌধুরী চান্দু, জয়েন্ট কনভেনার যথাক্রমে কণ্ঠশিল্পী নার্গিস রহমান, সেলিম ইব্রাহীম, সুজাতা সরকার, প্রচার চেয়ারম্যান কণ্ঠশিল্পী বাবলী হক, কণ্ঠশিল্পী যথাক্রমে আব্দুল হাফিজ আবদার, তামান্না হাসিনা, হেলেন আহমেদ, রোকশানা হাবিব, কানিজ আয়শা, ফারজিন ঝর্ণা, সাবরিনা রহমান, তানজিম আহমেদ, রওশন বেগম, ফরিদা ইয়াসমিন, নৃত্য শিল্পী বিনা বর্মন ও শিল্পী দম্পতি মিঃ কর্মকার ও মিতা কর্মকার।
সকল বক্তা সম্মেনের সফলতা নিয়ে সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন। এরপর উপস্থিত সকল শিল্পীবৃন্দ প্রাণের উচ্ছাসে গান পরিবেশন করেন। পরিশেষে প্রীতি ভোজের মাধ্যমে মিলন মেলার সমাপ্তি ঘোষনা করা হয়। আগামী আন্তর্জাতিক লোক সঙ্গীত সম্মেলন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর স্মৃতি স্মরণে আয়োজনের ঘোষণা দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!