নিউইয়র্কে কিশোরগঞ্জ এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অভিষেকে ঐক্যের প্রতিশ্রুতি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বসবাসরত কিশোরগঞ্জবাসীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চায় কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যকরী কমিটি। গত ১২ নভেম্বর রোববার জ্যাকসন হাইটসের গুলশান ট্যারেসে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মাহফুজুল হাসান টুপন বলেন, এবারই প্রথম সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি কমিটি সংবিধান সম্মতভাবে সংগঠনের দায়িত্ব গ্রহন করতে যাচ্ছে। “আজকের দিনটি আমাদের জন্য নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ দিন। আশা করি সবার সক্রিয় সহযোগীতায় আমরা আমাদের প্রিয় এই সংগঠনটিকে আরও এগিয়ে নিয়ে যেতে সমর্থ হব,” তিনি বলেন।
নির্বাচন পূর্ব প্রতিশ্রুতির কথা পুনর্ব্যাক্ত করে টুপন বলেন, “নিউইয়র্কে বসবাসরত কিশোরগঞ্জবাসীর কল্যানে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাদের যে কোন প্রয়োজনে আমরা পাশে থাকব।” ”আমরা ঐক্যে বিশ্বাসী। আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সংগঠনের জন্য কাজ করতে চাই,” তিনি বলেন। কিশোরগঞ্জকে বাংলাদেশের অন্যতম একটি ঐতিহ্যবাহী জেলা হিসেবে উল্লেখ করে নব নির্বাচিত সভাপতি বলেন “যুগে যুগে কিশোরগঞ্জে জন্ম নিয়েছেন অনেক কৃতি সন্তান। দেশে ও বিদেশে বিভিন্ন ক্ষেত্রে তারা প্রতিভার স্বাক্ষর রেখেছেন। কিশোরগঞ্জে জন্মেছিলেন মধ্যযুগের স্বনামধন্য মহিলা কবি চন্দ্রাবতী। বরেণ্য সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়, শিক্ষাবিদ নীরোদ চৌধুরী ও শিল্পাচার্য জয়নূল আবেদিন – এরা সবাই কিশোরগঞ্জের সন্তা। এরা সবাই কিশোরগঞ্জের ঐতিহ্যকে মহিমাহ্নিত করেছেন।” বর্তমান রাস্ট্রপতি আবদুল হামিদ, সাবেক রাস্ট্রপতি জিল্লুর রহমান ও বাংলাদেশের প্রথম অস্তুায়ী রাস্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম – এদের সবার জন্মস্তুান পূণ্যভূমি কিশোরগঞ্জ। “আমরা তাদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করছি,” টুপন বলেন। অভিষেক অনুষ্ঠানে নিউইয়র্ক ও নিউইয়র্কের বাইরে থেকে আগত বিপুল সংখ্যক কিশোরগঞ্জবাসী প্রচুর উৎসাহ ও উদ্দীপনা নিয়ে আগামী দুই বছরের জন্য কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটিকে বরন করে নেন।বিশিস্ট ব্যবসায়ী এবিএম ওসমান গনি অভিষেক অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিুত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল শামীম আহসান ও বিশেষ অতিথি ছিলেন সঙ্গীত শিল্পী রিজিয়া পারভীন। কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের ৩৯ সদস্য বিশিস্ট নবনির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান নির্বাচন কমিশনার মোঃ আকতার হোসেন মনির।
এরপর সংগঠনের সভাপতি টুপনের সভাপতিত্বে শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। অভিষেক অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান ও প্রীতিভোজ। রিজিয়া পারভীন ছাড়াও এতে সঙ্গীত পরিবেশন করেন শিমুল খান, কৃষ্ণা তিথি ও আলী মাহমুদ। অনুষ্ঠানের শেষাংশে আগত অতিথিবৃন্দদের তারা সুরের মুর্চণায় আচ্ছন্ন করে রাখেন। শুধু অভিষেক অনুষ্ঠান নয়, সংগঠনের সদস্যদের মধ্যে সোহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় লক্ষ্যে পরবর্তীতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠান নিয়মিতভাবে আয়োজন করা হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত সাধারন সম্পাদক মো: আইনুল ইসলাম। ”আমরা সংগঠনের সকল কার্যক্রম অত্যন্ত স্বচ্ছতার সাথে পরিচালনা করতে চাই। এ জন্য কার্যকরী কমিটির প্রথম সভায়ই একটি উপদেষ্টা পরিষদ ও ট্রাস্টি বোর্ড গঠন করা হবে,” তিনি বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরও বক্তব্য রাখেন সহ সভাপতি এবাদুল হক ও কামরুজ্জামান মুরাদ এবং য্গ্মু সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন। আগামী ২০১৮-২০১৯ সালের জন্য কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের দুই বছর মেয়াদী ৩৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটির সবাই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। গত ২৮ অক্টোবর নির্বাচনের দিন ধার্য্য ছিল। কিন্তু নির্বাচনের জন্য টুপন-আইনুল পরিষদের বিপরীতে কোন মনোনয়ন পত্র না থাকায় নির্বাচন কমিশনার আকতার হোসেন মনির উক্ত প্যানেলের সবাইকে নির্বাচিত ঘোষনা করেন।
নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন: সভাপতি-মাহফুজুল হাসান টুপন, সিনিয়র সহসভাপতি-সাইদুর রহমান ডিউক, সহ সভাপতি-বেলাল হোসেন, শাহিনুর করিম খান, পল্লব সরকার মিল্টন, এবাদুল হক, কামরুজ্জামান মুরাদ, সেলিম চৌধুরী, সাধারন সম্পাদক- মোঃ আইনুল ইসলাম, য্গ্মু সাধারন সম্পাদক-মোঃ আলমগীর হোসেন, মোঃ শফিক খান, স্বপন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক-মোঃ নুরুল হুদা (জুয়েল), কোষাধ্যক্ষ-মোঃ ফাইজুল ইসলাম, গণযোগাযোগ, প্রচার ও অভ্যর্থনা সম্পাদক-সৈয়দ গোলাম কিবরিয়া (জামান), যুব ও ক্রীড়া সম্পাদক-সমীর ঘোষ, সমাজ কল্যান সম্পাদক- শেখ মাহফুজুর রহমান (টিপু), সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক- জাহাঙ্গীর আলম জয়, শিক্ষা বিষয়ক সম্পাদক- জুবায়ের আহমেদ রানা, মহিলা বিষয়ক সম্পাদক-সৈয়দা রুবাইয়া তাসনিম দিনা, ধর্ম বিষয়ক সম্পাদক-মোঃ মামুন ভুঞা, কাজল সরকার, দপ্তর সম্পাদক- মোঃ কামাল উদ্দীন,আইন বিষয়ক সম্পাদক- মোঃ দেলোয়ার ইসলাম, সদস্য- সুজন কুমার রায়, নুরুল ইসলাম খান, মোঃ জাওয়াদ হোসেন (হাসিব), মুজিবুর রহমান ভূঞা, সুবল দেবনাথ, বাদশাহ খান, কাজী হাসিব হাসান, মোঃ আবুল কাশেম, পলাশ রায়, মনিরুজ্জামান মনির, বাপী রায়, সাইদুল্লাহ সরকার, আব্দুল হামিদ ও ফেরদৌস রহমান মুকুল।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি