Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের ৪৭তম বিজয় দিবস উদ্যাপন

অনলাইন ডেস্ক পঠিত: 200 বার

প্রকাশিত: December 21, 2018 | 9:16 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের বৃহত্তম ও ঐতিহ্যবাহী সামাজিক-সাংস্কৃতিক সংগঠন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ ইন্ক-এর উদ্যোগে বাংলাদেশের ৪৭তম বিজয় দিবস নিউইয়র্কের জ্যামাইকার কিংকাবাব রেস্টুরেন্টে গত রবিবার ১৬ ডিসেম্বর সংগঠনের সভাপতি মোঃ আনোয়ার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনের পর আলোচনা অনুষ্ঠান শুরু হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ এনামুল হকের সঞ্চালনায় ‘বিজয়ের সাতচল্লিশ বছর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ড মেম্বার জনাব হাবিব রহমান হারুন। তিনি বলেন, সাতচল্লিশ বছর আগে বিজয়ের মাধ্যমে আমরা একটি পতাকা, একটি জাতীয় সঙ্গীত, একটি ভূখ-ের মালিকানা ও জাতীয়তা পেয়েছি বেটে কিন্তু এখন পর্যন্ত রাষ্ট্রে সাম্য, মানুষের মর্যাদা ও ন্যায়বিচার পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি। ১৯৭১ সনের বিজয় দিবস ছিল আমাদের সকলের জন্মদিন, বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মদিন, পাকিস্তানী নাগরিক থেকে বাংলাদেশী নাগরিক হওয়ার জন্মদিন। আজকের বিজয় দিবসের শপথ হোক সবধরনের হানাহানি ও বৈরিতা পরিহার করে দেশ ও গণমানুষের কল্যাণে সবাই এক হয়ে কাজ করবো। বিজয় দিবসের আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের উপদেষ্টা বাবু তারক প-িত, সহ-সভাপতি হুমায়ূন কবীর, সহ-সাধারণ সম্পাদক মোঃ জাবির হোসেন তাকবীর, সহ-সাধারণ সম্পাদক মহিবুর রশিদ সুজন, প্রচার সম্পাদক ফয়সাল কবীর, কার্যকরী সদস্য আশরাফুল আলম হিমেল প্রমুখ। খবর প্রেস বিজ্ঞপ্তির।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV