নিউইয়র্কে ‘কুইকবুকস এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ, সনদ বিতরণ অনুষ্ঠান
নিউইয়র্ক : সেন্টার ফর হিউম্যান ডেভেলপমেন্টের (সিএইচডি-বিডি) এবং কংগ্রেস অফ বাংলাদেশী আমেরিকান এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘কুইকবুকস এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। কোর্স সম্পন্ন হওয়ার পর রবিবার এলমাস্ট হসপিপটালে আনুষ্ঠানিকভাবে কৃতি প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। বর্তমান চাকুরির বাজারের লড়াইকে চ্যালেঞ্জ করতে কুইকবুকস প্রশিক্ষণ গ্রহনে প্রশিক্ষণার্থীদের আগ্রহকে আরও বেশী উৎসাহ দিতে এই সনদ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়, কোর্স চলাকালীন সময়েই একজন ছাত্রের চাকুরী পাওয়ায তাকে বিশেষভাবে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মি. রিচার্ড জর্ডান, জাতিসংঘের প্রতিনিধি- রয়্যাল একাডেমী অব সাইন্স, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কংগ্রেসের উপদেষ্টা ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং সাধারণ সম্পাদক যথাক্রমে সৈয়দ বসারত আলী ও আব্দুস সামাদ আজাদ, সময় টিভি’র যুক্তরাষ্ট্র প্রদিনিধি শিহাবউদ্দিন কিসলু, একাত্তুর টিভি প্রতিনিধি ও বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, ফেয়ার কুইন এনজিও’র প্রধান ফরিদা ইয়াসমিন, শেখ মিজানুর রহমান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমানে বাংলাদেশে ডিজিটালাইজেশনের মাধ্যমে যেভাবে উন্নয়নের প্রসার ঘটছে- তাতে আর বেশী দুরে নয় শেখ হাসিনার নেতৃত্বে অতি অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিনত হবে। মি. জর্ডান ‘কুইকবুকস এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজকদের ধন্যবাদ জানান এবং অংশগ্রহনকারীদের সাফল্য কামনা করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন কোর্স প্রশিক্ষক মনজুর চৌধুরী। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কংগ্রেসের কো-চেয়ারম্যান কাজী আজিজুল হক খোকন, সুবল দেবনাথ এবং প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন মোঃ আলী রেজা খান, জাহাঙ্গীর এইচ মিয়া।
কোর্ষে অংশ নেওয়া প্রশিক্ষনার্থীরা জানান, অনেক বেশী ফলদায়ক এই কোর্স একাউন্টিং চাকুরীর বাজারে ক্যারিয়ার গড়ার জন্য তাদের সুযোগ প্রাপ্তির দরজাকে আরও প্রশস্ত করবে। অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিকী তাঁর বক্তব্যে বলেন, আমরা অদুর ভবিষ্যতে ডাটা বেইজ এবং সফট ওয়ার টেস্টিং-এর উপর প্রশিক্ষণ এবং কর্মশালা আযোজন করার প্রত্যয় ব্যক্ত করেন। অংশগ্রহনকারীদের ভবিষ্যতে কমিউনিটির সেবায় এগিয়ে আসার জন্য উদাত্ত আহবান জানান।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!