নিউইয়র্কে কুইন্স কমিউনিটি বোর্ড ২-এর মেম্বার হলেন ওসমান চৌধুরী
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : কমিউনিটির পরিচিত মুখ, বিশিষ্ট সমাজ কর্মী ওসমান চৌধুরী কমিউনিটি বোর্ড মেম্বার মনোনীত হয়েছেন। নিউইয়র্ক সিটির কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাট্্স তাকে কুইন্সের কমিউনিটি বোর্ড ২-এর (সানি সাইড, উডসাইড, ম্যাসপার্থ, লং আইল্যান্ড সিটি) সদস্য মনোনীত করেছেন। কাউন্সিলম্যান জিমি ভেন বার্মার’র সমর্থনে বরো প্রেসিডেন্ট সমাজ সেবক ওসমান চৌধুরীকে মনোনীত করেন।
উল্লেখ্য, কুইন্স বরো প্রেসিডেন্টের অফিস থেকে গত ২০ মার্চ ইস্যু করা এক পত্রে মেলিন্ডা কাট্্স তাকে কুইন্সের কমিউনিটি বোর্ড ২-এর সদস্য মনোনীত করেন। তার স্বাক্ষরিক পত্রে বলা হয়েছে, ১ এপ্রিল ২০১৮ থেকে আগামী দুই বছর ওসমান চৌধুরীর বোর্ড মেম্বারশীপ কার্যকর থাকবে।
নতুন দায়িত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ওসমান চৌধুরী বলেন, কমিউনিটির কল্যাণে আমরা সকলে এক ও অভিন্ন। কমিউনিটির স্বার্থে আমাদেরকে মূলধারার সাথে সম্পর্ক হওয়া জরুরী বলে আমি মনে করি। এদেশে বাংলাদেশী কমিউনিটিকে এগিয়ে নিতে হলে মূলধারার সাথে আরো সর্ম্পক বৃদ্ধি করতে হবে বলে মনে করেন সমাজকর্মে পরীক্ষিত সৈনিক ওসমান চৌধুরী।

উল্লেখ্য, এর আগে ওসমান চৌধুরী নিউইয়র্ক সিটি মেয়র, সিটি কাউন্সিল ম্যানসহ মূলধারা ও বাংলাদেশী অনেকগুলো সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন থেকে সততা ও সমাজসেবায় এওর্য়াড পেয়েছেন। নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্রে ‘সততা ও নিষ্ঠার অনন্য উদাহরণ’ ওসমান চৌধুরী। এর আগে তিনি বাংলাদেশ সোসাইটির দুইবার সাংগঠনিক সম্পাদক এবং ১ বার সহ সাধারণ সম্পাদক, বগুড়া ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ ইনকের সাংগঠনিক সম্পাদক, নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কাস এলায়েন্স এর অর্গানাইজিং কমিটির মেম্বার সহ বিভিন্ন সামাজিক ও সংগঠনের সাথে জড়িত ছিলেন। বর্তমানে তিনি দেশীজ রাইজিং আপ এন্ড মুভিং (ড্যাম) এর এডাল্ড লিডার হিসেবে দায়িত্বে আছেন।
বাংলাদেশ সোসাইটির নিউইয়র্ক ইনক এর আসন্ন নির্বাচনে প্রার্থী হবেন ওসমান চৌধুরী। তার প্রার্থিতার সমর্থনে কমিউনিটির সকলের নিকট দোয়া কামনা করেন তিনি।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!