Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কুইন্স বরো হলে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 150 বার

প্রকাশিত: April 4, 2018 | 4:43 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক :  বর্ণাঢ্য আয়োজনে বরাবরের মতো এবারো ‘বাংলাদেশ স্বাধীনতা দিবস’ সেলিব্রেশন করেছে নিউইয়র্ক সিটির কুইন্স বরো হল। এ উপলক্ষে গত ২৮ মার্চ বুধবার সন্ধ্যায় বরো হল মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা ক্যাটজ তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর পাশাপাশি বাংলাদেশী কমিউনিটির প্রশংসা করে বলেন, কুইন্স অভিবাসীদের অন্যতম প্রধান সিটি। বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরা ঐক্যবদ্ধভাবে কুইন্সকে সমৃদ্ধ করছেন। প্রসঙ্গত তিনি বাংলাদেশী-আমেরিকান কমিউনিটির দীর্ঘদিনের দাবী নিউইয়র্কে স্থায়ী শহীদ মিনার নির্মাণের বিষয়টি তুলে ধরে বলেন, এব্যাপারে সিটির পক্ষ থেকে ১ লাখ ৫০ হাজার মিলিয়ন বরাদ্দ করা হয়েছে এবং শহীদ মিনারের আদলে কি করা যায় তা নিয়ে চিন্তা-ভাবনা চলছে বলে তার বক্তব্যে উল্লেখ করেন।

অনুষ্ঠানে বরো হলে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি কমিউনিটিতে বিশেষ অবদান রাখায় কমিউনিটির দু’জন বিশিষ্ট ব্যক্তি এবং সাংস্কৃতি সংগঠন বাংলাদেশ পারফর্মিং আর্টস (বিপা)-কে বোরো প্রেসিডেন্টের পক্ষে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। খবর ইউএনএ’র।

বাংলাদেশী কমিউনিটির বন্ধু হিসেবে পরিচিত কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা ক্যাটজ’র সৌজন্যে অনুষ্ঠিত ব্যতিক্রমী এই আয়োজনের শুরুতেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পতাকা উত্তোলন করা করা। এতে অংশ নেন বাংলাদেশী-আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা)-এর সদস্য সহ ভিন্ন জাতিগোষ্ঠির স্কাউটসরা। এসময়ে গার্ড অব অনার দিয়ে দু’দেশের পতাকা উত্তোলন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুইন্স বরো হলের কো-অর্ডিনেটর মোহাম্মদ হক। এরপর পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইমাম মোহাম্মদ শহীদুল্লাহ এবং হিন্দু ধর্মীয় গীতা থেকে পাঠ করেন পন্ডিত শ্যামল চক্রবর্তী।কমিউনিটি এন্ড এথনিক মিডিয়া পরিচালনার পাশাপাশি মূলধারার সাথে প্রজন্মের সেতুবন্ধনে অবদান রাখায় সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের বিশেষ সাইটেশন তুলে দেয়া হয়। এছাড়াও কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম এবং সাংস্কৃতিক সংগঠন বিপা-কেও সাইটেশন প্রদান করা হয়। বিপার পক্ষে সম্মাননা গ্রহণ করেন সংগঠনের তিন কর্মকর্তা যথাক্রমে সভাপতি নিলোফার জাহান সহ এ্যানী ফেরদৌস ও সেলিমা আশরাফ। এসময় বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্টস ডে কো-অর্ডিনেটিং কমিটির সদস্যদের মধ্যে রোকেয়া আক্তার, ফখরুল ইসলাম দেলোয়ার, দীলিপ নাথ প্রমুখ মঞ্চে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিপা পরিবেশিত সঙ্গীত ও নৃত্যে অংশগ্রহণকারী নতুন প্রজন্মের শিল্পীরা হচ্ছে: মাইশা, মৌসুমী, মুন, সামিয়া, নওশীন, দিয়া, অ্যালভান ও নেভা। তাদের পরিচালনায় ছিলেন নিলোফার জাহান, এ্যানী ফেরদৌস ও সেলিমা আশরাফ।
অনুষ্ঠানে বোরো প্রেসিডেন্ট মেলিন্ডা ক্যাটজ ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল শামীম আহসান, মূল ধারার রাজনীতিক মোর্শেদ আলম এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের।

অনুষ্ঠানে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ডা. মাসুদুল হাসান এবং ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা শরাফ সরকার। সবশেষে প্রার্থনা করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি টমাস দুলু রায়। বরো হল অফিসের কর্মকর্তা মোহাম্মদ হকের তত্বাবধানে পুরো অনুষ্ঠানটির যৌথ সঞ্চালক ছিলেন সেমন্তী ওয়াহেদ ও আনাস আলম। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে টাইম টেলিভিশন।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা যথাক্রমে শরাফ সরকার, গোলাম মোস্তফা খান মেরাজ, মনির হোসেন ও ফারুক হোসেন সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তির মধ্যে বাংলাদেশ সোসাইটি ইনক’র সভাপতি কামাল আহমেদ, সিনিয়র সহ সভাপতি আব্দুর রহীম হাওলাদার, সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক আহসান হাবীব, সাবেক কর্মকর্তা ওসমান চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট মিজান চৌধুরী, এটর্নী সোমা সাঈদ, একেএম শফিকুল ইসলাম, সাইফুল্লাহ ভূইয়া, সেলিনা শারমীন, রুবাইয়া রহমান, উৎপল চৌধুরী সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী এবং বরো হলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 অনুষ্ঠানটি আয়োজনে কো-স্পন্সর ছিলো- আমেরিকান বাঙালী হিন্দু ফাউন্ডেশন, আমেরিকান মুসলিম সেন্টার, বাংলাদেশ সোসাইটি ইনক, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি, নিউ আমেরিকান ডেমোক্র্যাটিক ক্লাব, নিউ আমেরিকান ওমেন্স ফোরাম এবং নিউ আমেরিকান ভোটারস এসোসিয়েশন (এনএভিএ)।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV