Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘কুইন্স সাউথ এশিয়ান কমিউনিটি লিডার’ অ্যাওয়ার্ড বিতরণ

অনলাইন ডেস্ক পঠিত: 16 বার

প্রকাশিত: February 7, 2018 | 10:58 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কমিউনিটির কতিপয় ব্যক্তিবর্গকে ‘কুইন্স সাউথ এশিয়ান কমিউনিটি লিডার’ অ্যাওয়ার্ড শীর্ষক প্রক্লেমোশন/সাইটেশন প্রদান করা হয়েছে। গত ৩১ জানুয়ারী সন্ধ্যায় জ্যাকসন হাইটসের হিমালয় রেষ্টুরেন্টে এই অ্যাওয়ার্ড বিতরণ করা হয়। এই অনুষ্ঠান আয়োজনের উদ্যোক্তা ছিলেন বাংলাদেশী কমিউনিটি লিডার জয় চৌধুরী। খবর ইউএনএ’র।

নিউইয়র্ক সিটি ও ষ্টেটের নির্বাচিত জনপ্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত থেকে সংশ্লিষ্টদের হাতে প্রক্লেমেশন/সাইটেশন ‘অ্যাওয়ার্ড’ তুলে দেন। অ্যাওয়ার্ডপ্রাপ্ত কমিউনিটির উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন: বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহীম হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী কাজী আশরাফ হোসেন, আমজাদ হোসেন সেলিম প্রমুখ। এরা পেয়েছেন প্রোক্লেমেশন। অপরদিকে সাইটেশন প্রাপ্তরা হলেন- টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের, জেবিবিএ নিউইয়র্ক-এর সভাপতি শাহ নেওয়াজ, সিনিয়র সহ সভাপতি মাকসুদুর রহমান ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুকু, সাপ্তাহিক বর্তমান বাংলা সম্পাদক বেলাল আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভুঁইয়া, স্কুল ও শিক্ষা সম্পাদক আহসান হাবিব, কার্যকরী পরিষদ সদস্য ফারহানা চৌধুরী ও সারোয়ার খান বাবু, মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি মিঠু হামিদ ও সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চৌধুরী (আমান), বিশিষ্ট ব্যবসায়ী আকতার হোসেন বাদল, আব্দুস সালাম ভূইয়া ও এস আর লিংকন, বিশিষ্ট লেখক ও কবি বিদিতা রহমান প্রমুখ।
জয় চৌধুরীর সঞ্চালনায় নিউইয়র্ক স্টেট সিনেটর রনে জে প্রসাদ ও লিরও কমরি, নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলীম্যান ডেভিড ওপ্রিন, সিটি কাউন্সিলম্যান কন্সট্যান্টিনিডিস, পাওল ভেলন ও পিটার কু, গভর্নরের প্রতিনিধি হার্স পারেক, এটর্নী সোমা সাঈদ, ডেমোক্র্যাটিক লীডার মিলন রহমান ও দীলিপ নাথ, সাউথ এশিয়ান লীডার মালানি শাহ প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন। এতে কমিউনিটিতে বিশেষ অবদান রাখায় বেশ কয়েকজন সম্মনানা স্মারক প্রোকলেমেশন ও সাইটেশন তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে বাংলাদেশী কমিউনিটি ছাড়াও নেপাল, ভূটান, ভারত ও পাকিস্তানী কমিউনিটি সহ সাউথ এশিয়ান এথনিক কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দের মাঝেও সম্মাননা প্রদান করা হয়। এশিয়ান কমিউনিটির বিপুল সংখ্যক অভিবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশী কমিউনিটি তথা এশিয়ান কমিউনিটির সাথে মূলধারার সাথে সেতুবন্ধনে ব্যতিক্রমী এই উদ্যোগকে আয়োজকরা কমিউনিটির আরো গভীর সম্পর্ক উন্নয়নের অংশীদার হিসেবে মূল্যায়ন করেছেন। অনুষ্ঠানে বক্তারা প্রেসিডেন্ট ট্রাম্পের ইমিগ্র্যান্ট বিরোধী নীতির তীব্র সমালোচনা করে বলেন, ট্রাম্প আমেরিকার মূল্যবোধকে পিছনে নিয়ে যাচ্ছে। অথচ আজকের এই আমেরিকার মূলে রয়েছে ইমিগ্র্যান্টদের ত্যাগ আর অবদান। বক্তারা বলেন, নিউইয়র্কে এশিয়ান কমিউনিটির সংখ্যা দিন দিন বাড়ছে বলেই মূলধারায় এশিয়ানদের গুরুত্ব বাড়ছে। কোন কোন বক্তা সিটি প্রশাসন সহ মূলধারায় নিজেদের যোগ্য হিসেবে গড়ে তোলার উপরও গুরুত্বারোপ করেন। বক্তারা ইমিগ্র্যান্টদের কল্যাণে সম্মিলিতভাবে কার করারও অঙ্গীকার করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ