নিউইয়র্কে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাক্তন শিক্ষার্থী এসোসিয়েশনের বারবিকিউ পার্টি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রিয় বিদ্যাপীঠের সতীর্থদের প্রথম সভা ও বারবিকিউ পার্টির মিলন মেলায় মুখরিত হয়ে উঠে নিউইয়র্ক কুইন্সের করোনা পার্ক। ১২ সেপ্টেম্বর রবিবার দিনব্যাপী করোনা পার্কের সভা ও বারবিকিউ পার্টিতে স্বপরিবারে উপস্থিত ছিলেন আমেরিকায় বসবাসরত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রাক্তন শিক্ষার্থী।
আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার সাংবাদিক এসএম সোলায়মান, কুমিলা জেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি এডভোকেট মোস্তফা কামাল ভিপি সুমন, সাঈদ শরীফ হক, নুর মুনতাকিম সুমন, ইমরান হাসান, কৃষিবিদ ইথার মজুমদার, আবুল হাসনাত রুমন, ইয়াসমিন আক্তার ইভা, রনি হক, বাপ্পি, পুজা রানী সহ প্রবাসে বসবাসরত কুমিলা ভিক্টোরিয়া কলেজের প্রাক্তন শিক্ষার্থীর পরিবার ও নতুন প্রজন্ম ।
রবিবার সকাল থেকেই প্রাক্তন শিক্ষার্থীরা নিউইয়র্কের সকল ব্যুরো থেকে সবাই ছুটে আসে করোনা পার্কে। আলোচনা, সৃতিচারন, ভবিষ্যত পরিকল্পনা আর প্রিয় কলেজের উন্নয়নে সকলে এগিয়ে আসার অংগীকারে সন্ধ্যায় শেষ হলো সতীর্থদের মিলন মেলা। ডিসেম্বরের মধ্যে আমেরিকায় বসবাসরত ভিক্টোরিয়া কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত একটি অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ