Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কুমিল্লা সমিতির বর্ষবরণ ও গুণীজন সংবর্ধনা

অনলাইন ডেস্ক পঠিত: 5 বার

প্রকাশিত: April 20, 2017 | 1:05 AM

নিউইয়র্ক : প্রবাসের অন্যতম আঞ্চলিক ও আদর্শ সংগঠন কুমিল্লা সমিতি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বাংলা নব বর্ষকে বরণ করে নিয়েছে। সেই সাথে গুণীজনদের সংবর্ধনা জানিয়েছে। বাংলা নব বর্ষকে বরণ করে নিতে কুমিল্লাবাসী বাঙালির ঐতিহ্যের পোশাকে স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। চমৎকার এই অনুষ্ঠানটি গত ১৭ এপ্রিল উডসাইডের কুইন্স প্যালেসে অডিটোরিয়াম ভর্তি দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। বর্ষবরণ ও গুণীজন সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক ওয়াসিম উদ্দিন ভুইয়া, সাবেক সাধারণ সম্পাদক জসীম উদ্দিন সরকার ও উদযাপন কমিটির সদস্য সচিব এ কে এম কামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানের প্রথম পর্ব সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ কাজী মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও সংগঠনের উপদেষ্টা এডভোকেট জামাল আহমেদ জনি, সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য এমদাদুল হক কামাল, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সহ সভাপতি আব্দুল খালেক খায়ের, সাবেক সহ সভাপতি ফারুক হোসেন মজুমদার, সোসাইটির কার্যকরী কমিটি সদস্য ও সংগঠনের উপদেষ্টা আজাদ বাকির, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সমাজ কল্যাণ সম্পাদক নাদের এ আইয়ুব, ক্রীড়া সম্পাদক নওশাদ হোসেন, কুমিল্লা সমিতির সাবেক সভাপতি ও উপদেষ্টা হাজী নূরুল ইসলাম, হাজী আবু তাহের ভুইয়া, মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ শাহ আলম, অনুষ্ঠানের আহবায়ক ও সহ সভাপতি খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টা কাজী আব্দুর রশিদ, শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েটস নিউইয়র্কের সভাপতি নূরুল হাসান, সাবেক সভাপতি মোহাম্মদ এফ ফখর, ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ, মানিকগঞ্জ সোসাইটির সভাপতি হাফিজুর রহমান পিন্টু, বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সহ সভাপতি সিরাজুল ইসলাম খান, সংগঠনের উপদেষ্টা ও বনভোজন কমিটির আহবায়ক সিরাজুল হক জামাল, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাবেক সভাপতি আমিন খান জাকির, সিনিয়র সহ সভাপতি মামুন মিয়াজি, কুমিল্লা সমিতির সিনিয়র সহ সভাপতি বদরুল হক আজাদ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা হাজী রমিজ উদ্দিন ভুইয়া ও জয়নাল আবেদীন সরদার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ডিউক খান, শো টাইম মিউজিকের প্রেসিডেন্ট আলমগীর খান আলম, প্রবাসী মতলব সমিতির সভাপতি শাকিল মিয়া, মাদারীপুর সোসাইটির সাবেক সভাপতি গোলাম কুদ্দুস, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জলিল তিতুমীর, আবু মুসা, জামিল আহমেদ, আনোয়ার হোসেন, রিজু হক, শাহাদত হোসেন। সংগঠনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন, সোলায়মান ভুইয়া, লিয়াকত আলী, মোস্তফা রিপন, খোরশেদ আলম, মঞ্জুর রহমান, মনিরুল হক, মজুমদার লিটন, নুরে আলম, কামরুল হাসান, ইকরামুল হক, আব্দুল মতিন, আব্দুল হক, ওমর ফারুক, রাসেল সরকার, কাজী সিতারা বেগম, আব্দুল মালেক, সাইফুল আমিন, জসিম উদ্দিন ভুইয়া, আবুল কাইয়ুম লিটন, সোলায়মান হোসেন, নাসির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন সাধারণ সম্পাদক ওয়াসিম উদ্দিন ভুইয়া। এ ছাড়াও পরিবেশন করা হয় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত। বাংলা ভাষার সৃষ্টি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন জসীম উদ্দিন সরকার।

অনুষ্ঠানে বক্তারা বাংলা নব বর্ষ উদযাপন ও সংবর্ধনা অনুষ্ঠানের ভুয়সী প্রশংসা করেন এবং সেই সাথে কুমিল্লা কৃষ্টি লালনের আহবান জানান।অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়। বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য নির্বাচিত হওয়ায় সংগঠনের উপদেষ্টা এডভোকেট জামাল আহমেদ জনি, এমদাদুল হক কামালকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। আরো সম্মাননা জানানো হয় এবং ক্রেস্ট প্রদান করা হয় আজাদ বাকির, সাবেক সভাপতি হাজী আবু তাহের ভুইয়া, মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ শাহ আলম ও সংগঠনের সদস্য মনোয়ারা বেগমকে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সৌখিন নাট্যগোষ্ঠির বিশিষ্ট নাট্যকার সেলিম আল দিনের নাটক কেরামত মঙ্গল মজিব বিন হকের পরিচালনায় মঞ্চস্থ হয়। নাটকের পর সঙ্গীত পরিবেশন করেন সৌখিন নাট্যগোষ্ঠির শিল্পী মারিয়া আক্তার মৌ, শামীম আরা আফিয়া, ডা. নার্গিস রহমান, সুলতানা, সৌরভ, প্রিন্স ও মিতু এবং প্রবাসের জনপ্রিয় শিল্পী জিনাত রেহানা রতœা।শেষ পর্বে ছিলো ঘরের তৈরি খাবার পরিবেশনা। হরেক রকমের ভর্তা ছাড়াও ছিলো ইলিশ ভাজা, বিসমিল্লাহ লাইব পল্ট্রির চিকেন, চিংড়ি। এই পর্বে সহযোগিতায় ছিলেন মনোয়ারা বেগম, মিসেস তাহের, নাছিমা চৌধুরী, ফারহানা আক্তার চুমকি, মাহমুদা আক্তার, আফরোজা রহমান, শাহীনা পারভীন, কানিজ ফাতিমা, আছকিনা কামাল, মোসাম্মত আক্তার, আজাদ বাকির। সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী অনুষ্ঠান সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV