Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কোয়ান্টাম সেমিনার ‘সফলতার প্রথম পদক্ষেপ মনছবি’

অনলাইন ডেস্ক পঠিত: 116 বার

প্রকাশিত: March 22, 2018 | 7:41 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মানুষ যা ভাবতে পারে, যা বিশ্বাস করতে পারে; তা সে অর্জন করতে পারে। তা যত বড় কিছু হোক। এটা কোন কথার কথা নয়। একাধিক বৈজ্ঞানিক গবেষণা দ্বারা তা প্রমাণিত। বিজ্ঞান বলছে, অসীম শক্তি ও সম্ভাবনা নিয়ে মানুষ পৃথিবীতে এসেছে। এ শক্তি এবং সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য চাই মনছবি। অর্থাৎ জীবনের লক্ষ্য। এই লক্ষ্য বা মনছবিই তাকে নিয়ে যাবে সাফল্যের কাঙ্খিত গন্তব্যে। জীবনের এই লক্ষ্য বা মনছবি কিভাবে করতে হয় এবং কি উপায়ে তা কাজে লাগানো যায় তা নিয়ে এবার অনুষ্ঠিত হলো কোয়ান্টাম সাপ্তাহিক সেমিনার। গত শুক্রবার মামুন টিউটোরিয়ালে অনুষ্ঠিত এ সেমিনারের বিষয় ছিলো ‘সফলতার প্রথম পদক্ষেপ মনছবি’। আলোচনা করেন ভোরের কাগজের সাবেক যুগ্ম বার্তা সম্পাদক শামীম আহমেদ।

সেমিনারে আলোচনা ছাড়াও মেডিটেশন, রোগগ্রস্থ, সমস্যা পীড়িতদের জন্য হিলিং, সচেতনামূল ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে শারিরিক, মানসিক, পেশাগত, আর্থিক ও আত্মিকসহ সব ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে আয়োজন করা হয় ফ্রি কাউন্সিসেলিং এর।

উল্লেখ্য, প্রতি শুক্রবার সন্ধ্যা ৬টায় জ্যাকসন হাইটসের মামুন টিউটোরিয়ালে জীবনের বিভিন্ন সমস্যা, সাফল্য ও সম্ভাবনা নিয়ে সেমিনার ও মেডিটেশনের আয়োজন করে কোয়ান্টাম। রোগকে সুস্থতায়, অশান্তিকে প্রশান্তিতে, অভাবকে প্রাচুর্যে এবং ব্যার্থতাকে কিভাবে সাফল্যে রুপান্তর করা যায় এ অনুষ্ঠানে পাওয়া যায় তার সঠিক ধারনা। সুখী পরিবার গড়তে সবাইকে কোয়ান্টাম মেডিটেশন চর্চায় এগিয়ে আসতে হবে। কোয়ান্টামের এ ফ্রি সেমিনারে অংশ নিতে নিচের দুটি নম্বরে যোগাযোগ করা যাবে। ৬৪৬-৭২৭-৮৯৭৮ (ইমাম উদ্দিন) ৬৪৬-২৪৯-৫১২৯ (শামীম আহমেদ)

আলোচনায় অংশ নিয়ে মনছবি সম্পর্কে সেমিনারের আলোচক শামীম আহমেদ বলেন, মনছবি মনের পর্দায় গভীর বিশ্বাস আর একাগ্র মনোযোগে লালিত সাফল্যের ছবি। অর্থাৎ যা হতে চাই বা পেতে চাই তা প্রথমত চাওয়া, পাব বলে বিশ্বাস করা এবং পাচ্ছি বলে অনুভব করার নাম মনছবি। শুধু আশা নয়, মনছবি হলো বিশ্বাস ও কর্মে লালিত ভবিষ্যতের বাস্তবতা। পাখি যেমন তার গন্তব্যে পৌঁছায় ডানায় ভর করে, মানুষও সাফল্যের শিখরে পৌঁছায় মনছবির ডানা মেলে দিয়ে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV