নিউইয়র্কে ক্ইুন্স কাউন্টি ইয়ং ডেমক্র্যাটের নতুন কমিটি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: ট্রাম্প প্রশাসনের গণবিরোধী কার্যক্রম রুখে দিতে তরুণ সমাজকে সুসংগঠিত করার অভিপ্রায়ে নিউইয়র্ক সিটিতে ‘কুইন্স কাউন্টি ইয়ং ডেমক্র্যাট’র নতুন কমিটি গঠিত হলো। দু’বছর মেয়াদি এই কমিটি কাজ করবে কংগ্রেসনাল ডেমক্র্যাটিক ককাসের চেয়ার কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলির নেতৃত্বে।
নবগঠিত এই নির্বাহী পরিষদের প্রেসিডেন্ট আদ্রিয়ান ডিপোল এক বিবৃতিতে বলেছেন, চলতি রাজনৈতিক পরিস্থিতিতে কম্যুনিটিকে সজাগ করতে তরুন প্রজন্মের ভূমিকার গুরুত্ব অপরিসীম। এবং তা শুরু করতে চাই কুইন্স থেকে। কুইন্স হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশী ভাষা-ভাষী মানুষের এলাকা।
কুইন্স ডেমক্র্যাটিক পার্টির সহযোগী যুব সংগঠন হিসেবে সর্বস্তরের মানুষকে সুসংগঠিত করবে এই ইয়ং ডেমক্র্যাটরা।
কমিটির অপর কর্মকর্তারা হলেন : ডরি এ্যান প্লিস্কা-নির্বাহী ভাইস প্রেসিডেন্ট, এন্টনিয়ো আলফন্সো-রাজনীতি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট, রিয়ানা ইয়ং-ডাইভার্সিটি ও জনসংযোগ বিষয়ক ভাইস প্রেসিডেন্ট, ডেভিড আরনভ-সাদস্যিক ভাইস প্রেসিডেন্ট, ব্রিনা মুলিগান-কম্যুনিকেশন্স ডাইরেক্টর এবং জয় চৌধুরী-কোষাধ্যক্ষ। উল্লেখ্য, জয় চৌধুরী হচ্ছেন বাংলাদেশী-আমেরিকান। এনআরবি নিউজ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!