নিউইয়র্কে খান টিউটোরিয়ালের চেয়ারপার্সন নাঈমা খানের এনএএন এওয়ার্ড লাভ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আমেরিকার সম্মানজনক মানবাধিকার সংগঠন ন্যাশনাল অ্যাকশন নেটওয়ার্কের ওয়েষ্ট নাসাউ চ্যাপ্টার তাদের বার্ষিক প্রেস্টিজিয়াস উইমেন গালা এওয়ার্ডস অনুষ্ঠানের আয়োজন করে গত শনিবার ১৭ মার্চ লং আইল্যান্ডের ক্রেস্ট হলো কান্ট্রি ক্লাবে। এই এওয়ার্ডস নাইটে নিউইয়র্কের ৯ জন স্বনামধন্য মহীয়সী নারীকে সম্মাননা জানানো হয়। সেই সাথে সম্মাননা জানানো হয় ন্যাশনাল অ্যাকশন নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা রেভারেন্ড আল শার্পটনকেও। আর ৯ জন স্বনামে ধন্য নারীদের অন্যতম হলেন খান টিউটোরিয়ালের অন্যতম প্রতিষ্ঠাতা এবং বর্তমান চেয়ারপার্সন নাঈমা খান।

এই অনুষ্ঠানে ভিশনারী এওয়ার্ড দেয়া হয় নাঈমা খানকে। লাইফ টাইম এচিভমেন্ট দেয়া হয় রেভারেন্ড আল শার্পটনকে। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশী বংশোদ্ভুত নতুন প্রজন্মের এটর্নী সোমা সাঈদ। সঙ্গীত পরিবেশন করেন অন্যান্যের মধ্যে বাংলাদেশী বংশোদ্ভুত নতুন প্রজন্মের রাহমি খান। নাঈমা খানের এই সম্মাননা প্রাপ্তিতে চিঠি দিয়ে অভিনন্দন জানিয়েছেন গভর্নর এন্ড্রু কুমো। এছাড়াও অভিনন্দন জানান সিটি কাউন্সিলম্যান ম্যাথু ইউজিন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!