Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে গাঙচিল-এ ইবাইস উপাচার্য্য: আলবেনীর রেজ্যুলেশনের অসত্য তথ্যাদির সংশোধন দাবী

অনলাইন ডেস্ক পঠিত: 117 বার

প্রকাশিত: April 5, 2018 | 12:38 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতোনা। তার ঋন আমরা কোনদিনই শোধ করতে পারবো না। তার মতো বিশ্বনন্দিত নেতাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে বা জেলখানায় আটকে রেখে, কারো পক্ষেই নির্বিঘেœ দেশ পরিচালনা সম্ভব ছিল না। তাই নিজেদেরকে রক্ষার জন্যই ষড়যন্ত্রকারীরা জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বপরিবারে নৃশংসভাবে হত্যা করে। বাকশাল চালু হয়ে গেলে বঙ্গবন্ধুকে এভাবে হত্যা করা সম্ভব হতো না। কারন দেশের মানুষ বিনামূল্যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং কর্মসংস্থানসহ সকল সুযোগ সুবিধা পেয়ে গেলে তাদের কাছে বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললে কাজ হতোনা। তাই, বাকশাল চালু হওয়ার আগেই খুনীচক্র বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করে এবং বাকশাল সম্পর্কে মিথ্যা কুৎসা প্রচার করে। বঙ্গবন্ধুকে নিয়ে প্রচুর কবিতা-গান-প্রবন্ধ রচিত হয়েছে কিন্তু তাকে নিয়ে তথ্যভিত্তিক নাটক খুব একটা রচিত হয়নি। কারন তাকে নিয়ে নাটক রচনা এবং মঞ্চায়ন অতটা সহজ নয়। বিষয়টা লেখকের জীবনের জন্য হুমকী স্বরূপ হতে পারে। লন্ডন প্রবাসী আব্দুল গাফফার চৌধুরী এবং নিউইয়র্ক প্রবাসী খান শওকত এর রচিত নাট্য গ্রন্থ আমরা পেয়েছি। খান শওকতের রচিত গ্রন্থটি আমার কাছে বেশী পছন্দ হওয়ায় আমাদের ইবাইস বিশ্ববিদ্যালয়ের ইংরেজী সাহিত্য বিভাগে গ্রন্থটি পাঠ্য হিসেবে নির্বাচন করেছি। গ্রন্থটির অনুবাদ করেছি আমি। আগামীতে এই গ্রন্থখানি দেশে ও বিদেশে সর্বত্র ছড়িয়ে দেবো আমরা। গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের ৮৬তম আসরে কথাগুলো বলেন ইবাইস বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য্য ড: জাকারিয়া লিংকন। অতিথী হিসেবে উপস্থিত ছিলেন লেখক জয়নাল আবেদীন, আশরাফ খান, মো: লিয়াকত, কল্যান বোস, কবি শিমু আফরোজ এবং প্রখ্যাত কলামিষ্ট প্রদীপ মালাকার। কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন: কানিজ আয়শা, শাহাদাত আলী, জান্নাত চৌধুরী, মুস্তাফিজুর রহমান, আফিয়া ফারজানা, উৎপল বড়ুয়া, নিলুফার রহমান, রেশমা আক্তার, মাসুদুর রহমান, আনোয়ার হোসেন, রুমানা শারমিন, সেলিম মিয়া, শাওন শারমিন, মঈনুল রানা, হাসানুল কুদ্দুস, শহীদুল হাসান, মো: শাহজাহান এবং মো: আলমগীর।

 

সম্প্রতি অসুস্থ্য কণ্ঠযোদ্ধা শহীদ হাসানের আশু সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়। ২৫শে মার্চের গণহত্যা এবং স্বাধীনতার ঘোষনা নিয়েও আলোচনা করা হয়। খান শওকত রচিত প্রকাশের পথে ২১টি নাটকের নতুন গ্রন্থ হৃদয়ে বঙ্গবন্ধু নিয়েও আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন লেখক জয়নাল আবেদীন, আশরাফ খান, কল্যান বোস এবং কলামিষ্ট প্রদীপ মালাকার। সবশেষে সকলের প্রতি আহবান জানানো হয় যে: গত ৭ বছর যাবৎ নিউইয়র্কের আলবেনীর বাংলাদেশ ডে উপলক্ষে যে রেজ্যুলেশন ও প্রোক্লেমেশন দেয়া হচ্ছে সেখানে বেশ কয়েকটি ভুল তথ্য রয়েছে যেমন (১) জাতির জনক বঙ্গবন্ধুকে ‘বঙ্গবন্ধু’ না লিখে ‘বন্ধুবন্ধু’ লেখা হয়েছে, (২) ১৯৭১ এর ২৫শে মার্চের গণহত্যার পর বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষনা প্রসঙ্গে তুলে ধরা হয়নি, বরং জিয়াউর রহমান যে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষনা পাঠ করেন এ বিষয়টিও আড়াল করা হয়েছে। (৩) উক্ত অনুষ্ঠানের ব্যানারে স্বাধীন বাংলাদেশের মানচিত্র হিসেবে যে ম্যাপ ব্যবহƒত হয়েছে সেখানেও বিকৃত করা হয়েছে। বাংলাদেশ ও পশ্চিম বঙ্গের মানচিত্রকে একত্রে অঙ্কন করে বাংলাদেশের মানচিত্র হিসেবে অনুষ্ঠান স্থলে মূল ব্যানারে ব্যবহার করা হয়েছে। এসব অসত্য তথ্যাদির দ্রুত সংশোধন দাবী করা হয়েছে গাঙচিল এর আসর থেকে। সবশেষে গাঙচিল এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা খান শওকত এর সমাপনী ভাষনের পর সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বরাবরের মতো প্রতিমাসের ১ম রোববার হিসেবে ৮৭ তম আসরটি অনুষ্ঠিত হবে আগামী ৬ মে ৫ ঘটিকায় গাঙচিল কার্য্যালয়ে (৭১-২৪ রুজাভেল্ট এভিন্যু, দোতলা)। এবিষয়ে আগ্রহীদের ৯১৭-৮৩৪-৮৫৬৬, ৬৩১-২৯০-১০৪৫ অথবা ৯১৭-৮৯৩-২৩২৭ নং এ যোগাযোগের আহবান জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV