নিউইয়র্কে গান, কবিতার আর স্মৃতিচারণে গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের জন্মবার্ষিকী পালন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: গৌরীপ্রসন্ন মজুমদার স্মরণ সংসদ, নিউইয়র্ক উপমহাদেশের গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের জন্মবার্ষিকী উদযাপন করেছে। স্থানীয় সময় ৬ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা মিলনায়তনে গান ও কবিতার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট গোপাল সান্যালের সঞ্চালনায় অনুষ্ঠানে ছিলেন নিউইয়র্ক প্রবাসী কবি, সাহিত্যিক, সাংবাদিক, কণ্ঠশিল্পীসহ নানা শ্রেণি-পেশার মানুষেরা।
অনুষ্ঠানে আবৃত্তি শিল্পী মুমু আনসারী গৌরীপ্রসন্ন মজুমদারের অনেকগুলো বিখ্যাত গানের উল্লেখ করে তার সংক্ষিপ্ত জীবন পরিচয় তুলে ধরেন। বক্তব্য দেন সংগীতজ্ঞ মুত্তালিব বিশ্বাস, মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, কবি শামস আল মমীন, আলোকচিত্রী ওবায়দুল্লাহ মামুন, সাংবাদিক ইব্রাহীম চৌধুরী, লেখক আহমেদ মাযহার, সাংবাদিক মুজাহিদ আনসারী, কামাল হোসেন মিঠু, মোশাররফ হোসেন, অধ্যাপিকা হুসনে আরা বেগম, শিতাংশু গুহ, শুভ রায় প্রমুখ।
বক্তারা উল্লেখ করেন, গৌরীপ্রসন্ন মজুমদার ১৯২৫ সালে ৫ ডিসেম্বর পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামে জন্ম নেন ‘গানের মাধ্যমে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে গৌরীপ্রসন্ন মজুমদার যে অবদান রেখেছেন তা অনস্বীকার্য। তার অবদানকে স্মরণ করতে এবং নতুন প্রজন্মকে এই মহান শিল্পীর অবদানের কথা জানাতে তার জন্মস্থান পাবনায় স্মৃতি রক্ষা খুবই জরুরি বলেও অভিমত পোষণ করেন তারা।
৭১ এর কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় তার প্রায় ঘণ্টাব্যাপী দীর্ঘ স্মৃতিতে গৌরীপ্রসন্নকে তুলে ধরেন। একাত্তরে স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের পরিচয়ের সূত্রে স্বল্প সময়ের মধ্যে কীভাবে গৌরীপ্রসন্ন তাকে স্নেহের বন্ধনে আবদ্ধ করেছিলেন এবং বাংলাদেশের প্রতি তার অসীম ভালোবাসার কথাও উল্লেখ করেন তিনি।
সঙ্গীত পর্বে যোগ দেন ৭১ এর কণ্ঠযোদ্ধা শহীদ হাসান এবং শুরু করেন গীতিকার গৌরী প্রসন্ন মজুমদারের ‘শোনো একটি মজিবরের কণ্ঠ থেকে লক্ষ মজিবরের কণ্ঠে সুরের ধ্বনি প্রতিধ্বনি’- গান দিয়ে। আর শেষ করেন ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’ দিয়ে।
উল্লেখ্য, এই গানটি ২০০৪ সালে বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০টি বাংলা গানে ঠাঁই পেয়েছিল।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








