Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে গুলশান টেরাস’র ইফতার : সকলের উন্নতি, সুস্বাস্থ ও শান্তি কামনা

অনলাইন ডেস্ক পঠিত: 18 বার

প্রকাশিত: June 19, 2017 | 11:59 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক রিপোর্ট, নিউইয়র্ক : প্রবাসে বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সমিতি ‘র পাশাপাশি শুধু ধন্যবাদ দিতে ও পবিত্র রমজানে সকলের উন্নতি, সুস্বাস্থ ও শান্তি’র দোয়া করতে ইফতার ও নৈশ ভোজের আয়োজন করে জ্যাকসন হাইটস সংলগ্ন উডসাইডের গুলশান টেরাসI রোববার সন্ধ্যায় ৩৭ এভিনিউ ও ৬০ স্ট্রিটের গুলশান টেরাসে অনুষ্ঠিত ইফতার মাহফিলে যোগ দেন সকল সংবাদ মাধ্যম ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরাI মোহাম্মাদী সেন্টার ও মসজিদের ইমাম কাজী কাইউম শুরুতে সকলকে গুলশান টেরাসের পক্ষ্যে স্বাগত জানানI গুলশান টেরাসের গত দেড় যুগের কমিউনিটি সেবার সংক্ষিপ্ত ইতিহাস বলেন আশরাফুল হাসান বুলবুলI তিনি গুলশান টেরাসের পক্ষ্যে স্বাগত জানান সকলকেI গুলশান টেরাসের স্বত্বাধিকারী কেশব সরকার বিদ্যুৎ ও মনসুর আলম চৌধুরী বরাবরের মতো শুধু সেবা ও উচ মানের পরিবেশনায় বিশ্বাসী বলে পুরো অনুষ্ঠানে একবারো মঞ্চে আসেন নাইI দু’জন স্বত্বাধিকারী ব্যস্ত ছিলেন অতিথিদের অভ্যর্থনা ও রুচিশীল পরিবেশনাতেI মূলধারার খ্যাতনামা আইনজীবী পেরি ডি সিলভার ও ম্যানহাটন লোয়ার ইস্ট সাইডের কাউন্সিল মেম্বার ক্যান্ডিডেট ম্যারি ডি সিলভার বিশেষ অতিথি হিসেবে মুসলমান বন্ধুদের ও সার্বিকভাবে সকল বাংলাদেশিদের ধন্যবাদ জানানI ম্যারি ও পেরি ডি সিলভার গুলশান টেরাসের ইফতার, পরিবেশনা ও ডিনারের স্বাদ এর উচ্ছসিত প্রশংসা করেনI ইমাম কাজী কাইয়ুমের প্রার্থনা ‘র পরে আজান দেন তিনি এবং সকলে মহান আল্লাহ তায়ালার নামে ইফতার করেনI ইফতারে পরে সকলে মাগরিবের নামাজ আদায় করে নৈশ ভোজে যোগ দেনI এসময় জেবিবিএ’র প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারি জাকারিয়া মাসুদ জিকো এবং তারেক খান ধন্যবাদ জানান গুলশান টেরাসের স্বত্বাধিকারী মনসুর আলম চৌধুরী ও কেশব সরকার বিদ্যুৎ’কেI মাহফিলে গুলশান টেরাস ও ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিয়ে বক্তব্য রাখেন সাউথ ইস্ট ইউএসএ’র প্রেসিডেন্ট এহতেশামুল হক, খান টিউটোরিয়ালের চেয়ারম্যান নাইমা খান, ঢালীউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ডস’এর প্রেসিডেন্ট আলমগীর খান আলম, থ্রীএম মাল্টি মিডিয়া ‘র প্রেসিডেন্ট সংগীত শিল্পী তানভীর শাহীন, এনটিভি’র আবির আলমগীর সহ অনেকেI গুলশান টেরাস ইফতার মাহফিলে একুশে পদক প্রাপ্ত শিল্পী রথীন্দ্রনাথ রায়, স্বাধীন বাংলা বেতারের শিল্পী শহীদ হাসান, মান্নান গ্রূপের সাঈদ রহমান মান্নান, জেবিবিএ’র উপদেষ্টা গিয়াস মজুমদার, খাবার বাড়ির স্বত্বাধিকারী মোহাম্মদ বিশ্বাস ও মোহাম্মদ কামরুল, হাট বাজারের পক্ষ্যে স্বত্বাধিকারী মোহাম্মদ বাদল, লায়ন্স ক্লাব সেক্রেটারি ফাহাদ সোলাইমান সহ প্রবাসের বহু বিশিষ্ট বেক্তি উপস্থিত ছিলেনI

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ