Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে গোলাপগঞ্জ সমিতির মত বিনিময় সভা

অনলাইন ডেস্ক পঠিত: 75 বার

প্রকাশিত: October 29, 2017 | 6:30 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে এস্টোরিয়াস্থ বৈশাখী রেষ্টুরেন্টে গত ২৮ শে অক্টোবর রবিবার রাত ৯ ঘটিকায় লন্ডন প্রবাসী গোলাপগঞ্জের কৃতি সন্তান আলী আহমদ চৌধুরীর সাথে গোলাপগঞ্জ সমিতির এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি হাজী আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মুহিত মুক্তার পরিচালনায় এই মত বিনিময় সভায় গোলাপগঞ্জের উন্নয়নের জন্য আমেরিকা ও লন্ডনে বসবাসরত গোলাপগঞ্জ প্রবাসীদের সার্বিক সহযোগিতার সিদ্ধান্ত নেওয়া হয়।
মত বিনিময় সভায় উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন, সমিতির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জালালাবাদ এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি আব্দুল বাসিত, ট্রাস্টি বোর্ডের সালেহ আহমদ সালেক, সৈয়দ খালেদ, রাজ্জাক চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুল কাইয়ূম, সাংগঠনিক সম্পাদক মুক্তা মিয়া, সদস্য খ্যাতিনামা ফুটবলার ও গোলকিপার পারভেজ আহমদ। পরিশেষে সভাপতি হাজী আব্দুর রহমান সবাইকে নৈশভোজের আমন্ত্রন জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ