নিউইয়র্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার অ্যালামনাই নাইট ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার ২৯ বছর পুর্তি উপলক্ষে অ্যালামনাই নাইট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে। নিউইয়র্ক সিটির কুইন্সে লাগোর্ডিয়া প্লাজায় ১৯ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র-ছাত্রীদের এ জাঁকজমকপূর্ণ সম্মিলন ঘটে। প্রবাসে ২৯ বছরের ইতিহাসে এই প্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এ বিশাল আয়োজনে ছিল জমকালো সাংস্কৃতিক পরিবেশনাও। বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র-ছাত্রীরা নেচে-গেয়ে মাতিয়ে রাখেন এ অনুষ্ঠান।
ওইদিন সন্ধ্যায় লাগোর্ডিয়া প্লাজা হোটেলের বিশাল হল রুমে অনুষ্ঠানটি উদ্বোধন করেন অনুষ্ঠানের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা, মূলধারার রাজনীতিক, নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে হোমকেয়ার সার্ভিসের প্রবক্তা ও বাংলা সিডিপ্যাপের প্রধান আবু জাফর মাহমুদ।
বাংলাদেশ থেকে জুম ভিডিওতে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শিরিন আখতার।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার সভাপতি মাহমুদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক এস এম ইকবাল ফারুক, সাবেক সাধারণ সম্পাদক হাসান মাহমুমদ ও ছন্দা বিনতে সুলতান।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর শাহনেওয়াজ ডিকেন্স, প্রফেসর ড. রহমান নাসির উদ্দীন, ডা. সারওয়ারুল হাসান, অ্যাটর্নি মঈন চৌধুরী, আব্দুল আউয়াল শামীম, প্রফেসর রানা ফেরদৌস চৌধুরী, বিষ্ণু গোপ, মীর চৌধুরী, ববি চৌধুরী, হেলাল চৌধুরী, আনোয়ারুল করিম, আবু তাহের (টেক্সাস), সেকেন্দার চৌধুরী (ডালাস), শামীম আল মামুন, পলি পারভিন, কিরন কবির, শাহেদ আলী, রাহি ইয়াহিয়া, নুর ইয়াহিয়া, ইরফানুল কবির (ডালাস) ও সুশ্রীত চৌধুরী।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ বলেন, দেশ স্বাধীনের আগে যারা একটি মহৎ উদ্দেশ্য নিয়ে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন তাদের আজ শ্রদ্ধার সাথে স্মরণ করছি। স্বাধীন বাংলাদেশের যতটুকু অর্জন তা বিশ্ববিদ্যালয়গুলোর নেতৃত্ব থেকেই এসেছে। কিন্তু রাজনৈতিক সংকীর্ণতায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল চেতনার অপমৃত্যু ঘটেছে। একে পুনরুজ্জীবিত করতে হলে রাজনৈতিক দলের প্রভাবমুক্ত ছাত্র সংগঠন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন গড়তে হবে। তবেই বিশ্ববিদ্যালয়গুলো জ্ঞানচর্চা ও নেতৃত্ব তৈরির কারখানায় পরিণত হবে।
তিনি বলেন, আমরা সুদূর প্রবাসে বসেও একটি সুন্দর বাংলাদেশের জন্য কাজ করছি। আশা করি বাংলাদেশের জনগণ তার সুফল পাচ্ছে।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনায় ছিলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী রিজিয়া পারভিন, সায়রা রেজা ও চন্দন চৌধুরী। এছাড়া বিষ্ণু গোপ সহ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র-ছাত্রীরাও সঙ্গীত, আবৃত্তিসহ সাংস্কৃতিক পর্বে অংশ নেন।
সম্মেলন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন শাটল ট্রেন নামে একটি ম্যাগাজিন প্রকাশ করে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল