নিউইয়র্কে চট্রগ্রাম সমিতির মেলায় পিপলএনটেকের দুই মিলিয়ন ডলার মূল্যের বৃত্তি কর্মসূচীর পূনর্ঘোষণা
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশীদের আইটি প্রশিক্ষনের জন্য প্রতিবৎসর দুই মিলিয়ন ডলার মূল্যের বৃত্তি কর্মসূচী পূনর্বার ঘোষনা করেছে পিপলএনটেক। উক্ত কর্মসূচী ভবিষ্যতেও অব্যাহত থাকবে-বাংলাদেশীদের দক্ষ ও কর্ম উপযোগী হিসেবে গড়ে তুলবার মাধ্যমে যুক্তরাষ্ট্রের আইটি সেক্টরে স্বপ্নের চাকুরীর ব্যবস্থা করার জন্য।
গত ৩১ মে ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড এভিনিউতে চট্রগ্রাম সমিতির মেলায় অন্যতম স্পন্সর ও বিশেষ অতিথি হিসেবে পিপলএনটেক এর প্রতিষ্ঠাতা ও সিইও আবু বকর হানিপ উপরোক্ত বক্তব্য প্রদান করেন।
উক্ত মেলায় আরও উপস্থিত ছিলেন পিপলএনটেক এর প্রেসিডেন্ট ফারহানা হানিপ। মেলায় পিপলএনটেক এর ষ্টলে সিইও ও প্রেসিডেন্ট এর উপস্থিতিতে ষ্টলটি সরগরম হয়ে ওঠে এবং বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়।
আবু বকর হানিপ তার বক্তব্যে আরও বলেন, যুক্তরাষ্ট্রে গঠিত প্রতিটি বাংলাদেশী সংগঠনের সুপারিশক্রমে এবং টেষ্ট পরীক্ষায় উর্ত্তীণ হওয়া সাপেক্ষে প্রতিটি সংগঠন থেকে ১জনকে প্রতিবছর বৃত্তি দিবে পিপলএনটেক। প্রশিক্ষণের সফল সমাপ্তি শেষে যুক্তরাষ্ট্রের আইটি সেক্টরে বাৎসরিক ৮০০০০ থেকে ১৫০০০০ ডলারের চাকুরীর ব্যবস্থাও করে আসছে PeopleNTech LLC .
তিনি আরও বলেন, পিপলএনটেক এর বৈশিষ্ট্য হচ্ছে, প্রশিক্ষনার্থীকে শতভাগ চাকুরী লাভের উপযোগী করে গড়ে তোলা। এ অনুযায়ী আমরা চার হাজার জনের অধিক প্রশিক্ষনার্থীকে প্রশিক্ষণ শেষে যুক্তরাষ্ট্রের আইটি সক্টরে বাৎসরিক ৮০০০০ থেকে ১৫০০০০ ডলার বেতনে চাকুরীর ব্যবস্থা গ্রহনে সক্ষম হয়েছি।
পিপলএনটেক এর প্রতিষ্ঠাতা ও সিইও আবু বকর হানিপ বলেন, আমরা বিশ্বাস করি উন্নত জীবন নির্মাণ ও দেশ বিনির্মাণের প্রত্যয়ে-দক্ষ আইটি বিশেষজ্ঞ সৃষ্টির মহাপরিকল্পনার স্বার্থক বাস্তবায়ন হলে নি:সন্দেহে তা দেশ ও জাতির উন্নয়নে বিশেষ অবদান রাখতে সাহায্য করবে।
তিনি আরও বলেন, উক্ত মহা-পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ থেকেও পর্যায়-ক্রমিকভাবে বিনা খরচে দশ হাজার আইটি গ্রাজেুয়েট তেরী এবং চাহিদা ও প্রয়োজন অনুযায়ী যুক্তরাষ্ট্রের আইটি সেক্টরে চাকুরী প্রদানের লক্ষ্যে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে পিপলএনটেক।
পিপলএনটেক এর প্রতিষ্ঠাতা ও সিইও আবু বকর হানিপ বলেন, সুশাসন এবং দেশ ও প্রবাসের বাংলাদেশীদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ হতে পারে উন্নয়নের এক নতুন মডেল। তিনি সকলের প্রতি উদাত্ত আহবান জানিয়ে বলেন, আসুন আমরা সবাই মিলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে একযোগে কাজ করি এবং আগামী প্রজন্মের জন্য উন্নত জীবন নির্মানের পথ রচনায় অবদান রাখি।
উক্ত মেলায় পিপলএনটেক এর রযাল ফল ড্র অনুষ্টিত হয় এবং ২জন বিজয়ীর প্রত্যেককে ৪০০০ ডলার করে মোট ৮০০০ ডলারের ফ্রি-কোর্সের জন্য বৃত্তি প্রদান করা হয়।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!