নিউইয়র্কে ছাতক সমিতি ইউএসএ’র আনন্দঘন বনভোজন
https://www.facebook.com/USANewsNY/videos/2303786446305808/
ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন ছাতক সমিতি ইউএসএ ইনক্রে বনভোজন। ম্যানহাটানের রেন্ডালস আইল্যান্ড পার্কে গত ১ জুলাই রেরাববার দিনব্যাপি যুক্তরাষ্ট্র প্রবাসী ছাতকবাসীর এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। বনভোজনে নিউইয়র্কে বসবাসরত ছাতক উপজেলার নারী-পুরুষ ও শিশু-কিশোররা দিনভর পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানান আনন্দ উপভোগ করে।

ছাতক সমিতির সভাপতি মো: আবদুল খালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রইছ আলীর পরিচালনায় এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন স্টার্লিং বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশন ও বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন, সমিতির উপদেষ্টা ইকবাল আহমেদ মাহবুব, এ অ্যান্ড এ ভেরাইটি ডাবল ডিসকাউন্ট এবং জি অ্যান্ড আর ভেরাইটি ডিসকাউন্ট ইনকের ভাইস প্রেসিডেন্ট রোওশনা উদ্দিন, বাংলাবাজার জামে মসজিদের খতীব ও সমিতির উপদেষ্টা মাওলানা আবুল কাশেম এয়াহইয়া, সুনামগঞ্জ জেলা সমিতির সভাপতি জোসেফ চৌধুরী, সাধারণ সম্পাদক তৌফিকুল আম্বিয়া টিপু, আইন ও আন্তর্জাতিক সম্পাদক অধ্যাপক আমিনুল হক চুন্নু, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি মখন মিয়া, অয়েল কেয়ারের সার্টিফাইড এপ্লিকেশন কাউন্সিলর মান্না মুনতাসির প্রমুখ।


অনুষ্ঠান সূচিতে বিভিন্ন খেলাধুলা ছাড়াও ছিল আকর্ষণীয় র্যাফেল ড্র। র্যাফেল ড্র তে ল্যাপটপ সহ বেশ ক’টি আকর্ষণীয় পুরস্কার ছিল। আপ্যায়নে ছিল পোলাও-মাংশ-তরকারি এর সাথে নানা পদের মজাদার খাবার। বনভোজনে পার্কের মনোরম পরিবেশে একে অন্যের সাথে শুভেচ্ছা বিনিময় করেন আনন্দ-উচ্ছ্বাসে। এসময় সৃষ্টি হয় ভিন্ন এক আমেজ।


বর্ণাঢ্য এ বনভোজনের বিভিন্ন কর্মসূচি পরিচালনায় ছিলেন সমিতির সহ সভাপতি মানিক আহমদ, সাবেক সভাপতি ও বনভোজন কমিটির আহ্বায়ক এস এম জলিল, বনভোজন কমিটির যুগ্ম আহ্বায়ক জনার্ধন চৌধুরী ও মোহাম্মদ ফয়জুল ইসলাম, বনভোজন কমিটির সদস্য সচিব ইমতিয়াজ আহমেদ বেলাল, সদস্য মনিরুজ্জামান মনির ও সুফিয়া আলীসহ অন্যান্যরা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমএ খালিক, মাসুম নূর, হারুন ইসলাম প্রমুখ।


পরে অতিথিদের সাথে নিয়ে কর্মকর্তারা র্যাফেল ড্র ও খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সভায় বিপুল উপস্থিতির জন্য যুক্তরাষ্ট্র প্রবাসী ছাতকবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজকরা।
https://www.facebook.com/USANewsNY/videos/2303826459635140/
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!