নিউইয়র্কে ছাতক সমিতি ইউএসএ’র উৎসবমুখর সাধারণ সভা
ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন ছাতক সমিতি ইউএসএ ইনক্রে সাধারণ সভা। ম্যানহাটানের পলাশ রেষ্টুরেন্টে গত ২৫ ডিসেম্বর রেরাববার সন্ধ্যায় এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কার্যকরী কমিটির মেয়াদ দু’বছর থেকে বর্ধিত করে তিন বছর করা হয়।
ছাতক সমিতির সভাপতি মো: আবদুল খালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রইছ আলী ও মোহাম্মদ ফয়জুল ইসলামের পরিচালনায় এ সাধারণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন, সমিতির উপদেষ্টা আফতাব আলী, সমিতির উপদেষ্টা ইকবাল আহমেদ মাহবুব, সাবেক সভাপতি এস এম জলিল, সাবেক সাধারণ সস্পাদক মানিক আহমদ, মাশুকুল হক, জনাথন চৌধুরী, সুনামগঞ্জ জেলা সমিতির সভাপতি জোসেফ চৌধুরী, ডা. আসাদ হাসান, আশরাফ হাসান, হাবিবুর রহমান, মো: হারুন ইসলাম, শুকুর আলী, মহিলা সম্পাদক নাহিদা আলী, তামান্না আক্তারসহ কমিটির অন্যান্যরা বক্তব্য রাখেন।
সভায় কার্যকরী কমিটির মেয়াদ দু’বছর থেকে বাড়িয়ে তিন বছর করার সিদ্ধান্ত গৃহীত হয়। যা বর্তমান কার্যকরী কমিটির কার্যকাল থেকে কার্যকর হবে। সভায় বার্ষিক সদস্য ফি ২০ ডলার ধার্য করা হয়। সভায় বাংলাদেশ থেকে আসা গুণীজনদের সাংগঠনিক কিংবা ব্যক্তিগত উদ্যোগে দল-মতের উদ্ধে ওঠে সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত হয়।
অনুষ্ঠানে বক্তারা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে ছাতক সমিতির সুনাম অক্ষুন্ন রাখার জন্য ছাতকবাসীর প্রতি আহ্বান জানান।
সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক বিপুল উপস্থিতির জন্য যুক্তরাষ্ট্র প্রবাসী ছাতকবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া-মুনাজাত পরিচালনা করেন মাওলানা আতিকুজ্জামান। পবিত্র গীতা থেকে পাঠ করেন হারাধন বিশ্বাস।
অনুষ্ঠানে হবিগঞ্জ সমিতির সভাপতির মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। এছাড়া সমিতির সাবেক উপদেষ্টা মুক্তিযোদ্ধা আবদুর রশিদসহ দেশে ও প্রবাসে মৃত্যুবরণকারীদের আত্মার মাগফেরাতসহ দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি কামনা করে দোয়া-মুনাজাত করা হয়। সভায় বিপুল সংখ্যক প্রবাসী ছাতকবাসী উপস্থিত ছিলেন।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK