Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জগন্নাথপুর উপজেলার চেয়ারম্যান আতাউর সংবর্ধিত

অনলাইন ডেস্ক পঠিত: 25 বার

প্রকাশিত: January 22, 2018 | 11:38 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে প্রবাসীদের উষ্ণ সংর্ধনায় সিক্ত হলেন নিউইয়র্ক সফররত জগন্নাথপুর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান। বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের পার্কচেস্টার এলাকার বাংলা গার্ডেন রেস্টুরেন্ট মিলনায়তনে গত ১৪ জানুয়ারী রবিবার জগন্নাথপুর প্রবাসীরা গণ সংবর্ধনা প্রদান করে। বর্ণাঢ্য আয়োজনের এ অনুষ্ঠানে নেমেছিল প্রবাসীদের ঢল। সংবর্ধনার জবাবে বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাসেবী আতাউর রহমান বলেন, জনগণের ভালোবাসা নিয়ে জনগণের জন্য কাজ করে যেতে চাই। সুনামগঞ্জের জগন্নাথপুর দেশের মধ্যে অন্যতম প্রবাসীবহুল উপজেলা উল্লেখ করে উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান বলেন, জগন্নাথপুরের সন্তানরা বাঙ্গালীদের প্রবাসযাত্রার অগ্রদূত। সারা বিশ্ব ছড়িয়ে থাকা এ প্রাসীরা নিজের এলাকার বন্ধন অটুট রেখে দেশের অগ্রযাত্রায় অনন্য ভূমিকা রেখে চলেছেন।
প্রবীণ শিক্ষক আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনায় প্রধান অথিতি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খাঁন। শফিকুর রহমানের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শাহিন কামালী, তৌফিকুল আম্বিয়া টিপু এবং মির্জা মামুনুর রশিদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তোফায়েল আমমেদ চৌধুরী, সদরুন নুর, আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, জোসেফ চৌধুরী, মনির উদ্দিন, আব্দুল হাসিম হাসনু, বদরুন নাহার মিতা, ইকবাল আহমদ মাহবুব, মনির আহমদ, মখন মিয়া, আহবাব হোসেন, শেখ জামাল হোসেইন, সেবুল খান মাহবুব, রুহেল চৌধুরী, তালহা বখত, সারোয়ার চৌধুরী, আব্দুল মুকিত, আব্দুল্লাহ আল রেজা প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এহিয়া মেন্দি, জুনেদ আহমেদ, কয়সর আহমদ, এম আলী রাজা, সিদ্দিকুর রহমান সুফিয়ান, মাহতাবুর রহমান রুবেল, ইমরান আলী, মির্জা আব্দুর রশিদ, জয়নাল উদ্দিন লায়েক টিপু, হাবিবুর রহমান, সৈয়দ লোকমান মিয়া, কয়েস খাঁন, ফজর আলী, শাহেদ আহমেদ, শাহজাহান কবির, নাসির আহমদ, সুহেল আহমদ, জামাল আহমদ, শিপন আহমদ, আশরাফুল হক, মোশাহিদ মেম্বার, আব্দুল মনাফ, শাওন বখত প্রমুখ।
সংবর্ধনায় যোগ দিতে কানেক্টিকাট থেকে ছুটে আসেন তৌফিকুল আম্বিয়া, হামজা কোরেশী, এনামুল আম্বিয়া, নাইম রহমান এবং নিকসন ভুঁইয়া। নিউজার্সি থেকে যোগ দেন আলহাজ্ব মোশাহিদ আলী, মুজিবুর রহমান, আব্দুল কাইয়ুম, আব্দুল মুকিত এবং মোঃ রাসেল মিয়া।
পরে সাংস্কৃতিক পর্বে প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে যোগদান ও সার্বিক সহযোগিতার জন্য প্রবাসী বাংলাদেশি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন আয়োজকরা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV