Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জাতিসংঘের সামনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ২০ ফেব্রুয়ারি, জ্যাকসন হাইটসে একুশের গ্রন্থমেলা ২৩-২৪ ফেব্রুয়ারি

অনলাইন ডেস্ক পঠিত: 79 বার

প্রকাশিত: January 15, 2019 | 10:25 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: বাংলাদেশে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরের সময়ের সঙ্গে মিলিয়ে মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনা মঞ্চ আগামী ২০ ফেব্রুয়ারি নিউইয়র্ক সময় দুপুর ১.০১ মিনিটে (বাংলাদেশ সময় রাত রাত ১২.০১ মিনিট) জাতিসংঘের সামনে অস্থায়ী শহীদ মিনার স্থাপন করার মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের কর্মসূচী ঘোষণা করেছে। এ উপলক্ষে এই কর্মসূচিতে অংশ গ্রহণের জন্য নিউইয়র্কস্থ জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, বাংলাদেশের কনস্যুলেটের কনসাল জেনারেল, ইউনেস্কো ও জাতিংঘে কর্মরত প্রতিনিধিবৃন্দ ছড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও আমেরিকার মূলধারার প্রতিনিধিবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে। উল্লেখ্য ১৯৯২ সাল থেকে টানা ২৮ বছর ধরে আন্তর্জাতিক বলয়ে একুশ উদযাপন প্রবাসী বাঙালিদের গৌরবের বিষয়।
জাতিসংঘের সামনে একুশ উদযাপনের স্বপ্নদ্রষ্টা ও মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিত সাহা জানান, প্রতি বছরই মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনা মঞ্চ প্রতি বারেই চেষ্টা করে আমেরিকার মূলধারায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ব্যাপ্তিকে নতুনতর ভাবে ছড়িয়ে দিতে। সেই লক্ষ্যে জাতিসংঘের সামনে মাসব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ভাস্কর্য প্রদর্শনী, নিউইয়র্ক স্টেট কর্তৃক ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের রেজ্যুলেশন পাশ, আমেরিকার পোস্টাল সার্ভিস কর্তৃক স্মারক সীলমোহর প্রকাশসহ নানান কার্যক্রম অব্যাহত রয়েছে। এবছরও আমরা নানানভাবে এই দিবসটিকে উদযাপন করবো। জাতিসংঘের সামনে শহীদ দিবসের অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনকে অংশগ্রহণ করার জন্য আব্দুর রহিম বাদশা ৯১৭-২৫১-৯৫২৯ ও শুভ রায় ৯২৯-৪৬২-৫৯৯৯ এর সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
একুশের প্রথম প্রহর উদযাপন করা ছাড়াও এবছর থাকবে আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি নিউইয়র্কে নতুন বই নিয়ে একুশের গ্রন্থমেলা। জ্যাকসন হাইটসে অনুষ্ঠিতব্য দুদিনব্যাপী অনুষ্ঠানে থাকবে নতুন বইয়ের পরিচিতি অনুষ্ঠান, একুশের কবিতা পাঠ এবং আবৃত্তি অনুষ্ঠান। উল্লেখ্য, ২০১৯ সালে যেসব লেখকের গ্রন্থ প্রকাশিত হচ্ছে তাদের এক কপি করে জমা দেয়ার জন্য ও নতুন বইয়ের অনুষ্ঠানের বিষয়ে লেখক আদনান সৈয়দের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV