নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে কুটনীতিকদের সাথে অর্থমন্ত্রীর বৈঠক : প্রবাসীরা প্রত্যেকে দেশের এক একজন রাষ্ট্রদূত
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে কুটনীতিক ও অফিসিয়ালদের সাথে এক বৈঠকে যুক্তরাষ্ট্র সফররত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, প্রবাসীরা প্রত্যেকে দেশের এক একজন রাষ্ট্রদূত। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত ৬ অক্টোবর বাংলাদেশ স্থায়ী মিশনে কুটনীতিক ও অফিসিয়ালদের সাথে এক বৈঠকে মিলিত হন। বৈঠকের শুরুতে বক্তব্য রাখেন স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন। তিনি কর্মকর্তা ও অফিসিয়ালদের প্রত্যেককে পরিচয় করিয়ে দেন। এরপর রাষ্ট্রদূত মিশনের কর্মকান্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। এতে তিনি বলেন, বাংলাদেশ আজ জাতিসংঘের অনেকগুলো কমিটির নেতৃত্ব দিচ্ছে এবং সকল সদস্য দেশের সাথে মধুর সম্পর্ক বজায় রেখে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
অর্থমন্ত্রী মিশনের কুটনীতিক ও অফিসিয়ালদের উদ্দেশ্যে বলেন, আপনারা প্রত্যেকে দেশের এক একজন রাষ্ট্রদূত। আপনাদের কথা, চাল-চলন, আচার-আচরনের মাধ্যমে আপনারা দেশকে এই বিদেশের মাটিতে উজ্জলভাবে তুলে ধরবেন। এখানে আপনারাই বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। দেশের উন্নয়নে অংশগ্রহন করে আপনারা অংশীদারিত্ব হবেন এটাই আমার একান্ত আহবান।
শেষে অর্থমন্ত্রী মিশনের কুটনীতিক ও অফিসিয়ালদের সাথে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহন করেন।
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া