Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের যৌথ উদ্যোগে ’রবীন্দ্র-নজরুল জয়ন্তী’ উদযাপন : সমস্যা সংকুল পৃথিবীতে তাঁদের লেখনী শান্তির সুবাতাস বইয়ে দিচ্ছে

অনলাইন ডেস্ক পঠিত: 145 বার

প্রকাশিত: December 4, 2016 | 1:47 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত ’রবীন্দ্র-নজরুল জয়ন্তী’ উৎসবে বক্তারা বলেছেন, বাংলা সাহিত্যের এই দু’নক্ষত্রের অসাধারণ সাহিত্য কর্ম সমস্যা সংকুল পৃথিবীতে শান্তির সুবাতাস বইয়ে দিচ্ছে। স্থানীয় সময় ৩ ডিসেম্বর নিউইয়র্ক কনস্যুলেট জেনারেল অফিস অডিটরিয়ামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্ম বার্ষিকী যৌথভাবে উদযাপন করা হয়।un_bd_mission_ny_consulate_2
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। তিনি তার বক্তব্যে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। বাংলা সাহিত্যের এই দুই নক্ষত্রের অসাধারণ সাহিত্য কর্মের উল্লেখ করে স্থায়ী প্রতিনিধি বলেন, সমস্যা সংকুল পৃথিবীতে তাঁদের লেখনী শান্তির সুবাতাস বইয়ে দিচ্ছে। সার্বজনীনতা এবং ধর্মনিরপেক্ষতার চেতনা এ দুই বরেণ্য কবির লেখনীতে অত্যন্ত পরিস্ফুট। বিশ্বে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা এবং জঙ্গীবাদের মোকাবেলায় তাঁদের লেখনী আমাদের প্রেরণা যোগাবে বলে তিনি বিশেষভাবে উল্লেখ করেন।un_bd_mission_ny_consulate_3
নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোঃ শামীম আহসান, এনডিসি তাঁর বক্তব্যে আমাদের সমাজে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম এর অবদান সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবি কাজী নজরুল ইসলামকে কলকাতার পশ্চিমবঙ্গ থেকে ঢাকা নিয়ে আসেন এবং বাংলাদেশের নাগরিকত্ব ও জাতীয় কবির মর্যাদা প্রদান করেন।
অনুষ্ঠানে দুই কবির উপর তথ্যসমৃদ্ধ পেপার উপস্থাপন করেন বিশিষ্ট নজরুল বিশেষজ্ঞ ও বিজ্ঞানী ড. গুলশান আরা এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এশিয়ান এন্ড মিডল ইস্টার্ণ কালচার বিভাগের প্রফেসর ও চেয়ারম্যান ড. র‌্যাচেল ম্যাকডোরমেট। বিশেষজ্ঞদ্বয় বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম দু’জনই সৃষ্টিশীল মানুষ। তাঁরা তাঁদের গান, কবিতা, উপন্যাস, ছোটগল্প ও নাটক রচনার মাধ্যমে সমাজকে আলোকিত করেছেন।
শ্রোতা-দর্শকের বিশেষ আকর্ষণ ছিল বিখ্যাত সংগীত শিল্পী কাদেরী কিবরিয়ার উপস্থিতি এবং গান। এছাড়া স্থানীয় শিল্পী শবনম আবেদী নজরুল সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানটিতে স্থায়ী মিশন ও কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ, তাঁদের পরিবারের সদস্যগণ গান, কবিতা, নাটক, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক উপস্থাপনা প্রদর্শন করেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আমন্ত্রিত অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবারে আপ্যায়িত করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV