Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে তুমুল হট্টগোল

অনলাইন ডেস্ক পঠিত: 149 বার

প্রকাশিত: September 23, 2017 | 2:02 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভাষণের প্রাক্কালে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে পক্ষে-বিপক্ষে সমাবেশ করেছেন আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা। জাতিসংঘ সদর দফতরের সামনে বৃহস্পতিবার বিকেলে সমাবেশ চলাকালে এক পযার্য়ে দু’পক্ষের এই সমাবেশে ব্যাপক উত্তেজনা দেখা যায়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে তুমুল হট্টগোল হয়। দু’পক্ষের মধ্যে পানির বোতল ছোড়াছুড়ির ঘটনাও ঘটে। নিউইয়র্ক পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দু’পক্ষের মাঝখানে ব্যারিকেড থাকায় বড় ধরণের সংঘর্ষ বাঁধেনি।জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে স্বাগত জানাতে জাতিসংঘের সামনে পূর্বনির্ধারিত শান্তি সমাবেশের আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। এর নের্তৃত্ব দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।অন্যদিকে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠন একই স্থানে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দেয়। এর নের্তৃত্ব দেন যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।
নিউইয়র্ক পুলিশ একই স্থানে সমাবেশের অনুমতি দিলেও ব্যারিকেড দিয়ে আলাদা করে দেয়। দু’পক্ষ নির্ধারিত স্থানে পক্ষে-বিপক্ষে স্লোগান দেয়। এ নিয়ে দুপক্ষের কর্মীদের মধ্যে বাক-বিতন্ডার একপর্যায়ে শুরু হয় পানির বোতল ছোড়াছুড়ি। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠলে বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষের মাঝখানে অবস্থান নেয়। এসময় পুলিশ দুপক্ষকে শান্ত হওয়ার অনুরোধ জানায়। কিন্তু পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে এলে পুলিশ দু’পক্ষকে এলাকা ছাড়তে বাধ্য করে।আওয়ামীলীগ-বিএনপির বিক্ষোভে নিউইয়র্ক, নিউজার্সি, কানিক্টিকাটসহ আশেপাশের রাজ্য থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী যোগ দেন। এসময় আওয়ামীলীগ-বিএনপির নেতা কর্মীরা পক্ষে-বিপক্ষে উত্তেজনা মূলক নানা স্লোগানে মুখরিত থাকে।আওয়ামী লীগের শান্তি সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান ছাড়াও আরও উপস্থিত ছিলেন দলটির সহ সভাপতি আকতার হোসেন, মাহাবুবুর রহমান, সৈয়দ বসারত আলী. আবুল কাশেম, সামসুদ্দিন আজাদ ও লুৎফুল করিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সিনিয়ার যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, যুগ্ম সম্পাদক আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসিব মামুন, আব্দুর রহিম বাদশা ও চন্দন দত্ত, প্রচার সম্পাদক হাজি এনাম (দুলাল মিয়া), দপ্তর সম্পাদক প্রকৌ: মোহাম্মদ আলী সিদ্দিকী, কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, জনসংযোগ সম্পাদক কাজী কয়েস, আইন বিষয়ক সম্পাদক শাহ বখতিয়ার, মুক্তিযোদ্ধা বিষযক সম্পাদক মোজাহিদুল ইসলাম চৌধুরী, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক জাহাঙ্গির হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, শিক্ষা বিষয়ক সম্পাদক এম এ করিম জাহাঙ্গির, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. আবদুল বাতেন এমডি, আন্তর্জজাতিক বিষয়ক সম্পাদক দেওয়ান বজলু, মানবাধিকার বিষয়ক সম্পাদক মিসবাহ আহমেদ, যুব বিষয়ক সম্পাদক মাহাবুবুর রহমান টুকু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফরিদ আলম, মহিলা বিষয়ক সম্পাদক শিরিন আক্তার দীবা, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হারুন ভুইয়া, সাধারণ সম্পাদক শাহীন আজমল, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, উপ দপ্তর সম্পাদক আবদুল মালেক, জহিরুল ইসলাম, তৈয়বুর রহমান টনি, কার্যকরী সদস্য শাহানারা রহমান, হিন্দাল কাদির বাপ্পা, মুজিবুল মাওলা, আলী হোসেন গজনবী, রেজাউল করিম,আশরাফ মাসুক, সামছুল আবেদীন, খেরশেদ খন্দকার, শরীফ কামরুল আলম হীরা, ডেনী চৌধুরী, আবদুল হামিদ, যুক্তরাষ্ট্র মহিলা লীগের সভাপতি শাহনাজ মমতাজ, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নূরজ্জামান সরদার, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান প্রমুখ।
অপরদিকে বিএনপির সমাবেশে উপস্থিত ছিলেন-যুক্তরাষ্ট্র বিএনপির নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান, শরাফত হোসেন বাবু, দেলোয়ার হোসেন, মোস্তফা কামাল পাশা বাবুল, আকতার হোসেন বাদল, আনোয়রুল ইসলাম, আজাদ বাকির, সংগীত শিল্পী বেবী নাজনীন, জাসাসের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আলহাজ্ব আবু তাহের, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবর উদ্দিন, যুবদল কেন্দ্রিয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র যুব দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আব্বাস উদ্দিন দুলাল, হেলাল উদ্দিন, এমরান শাহ রন, মিজানুর রহমান ভুইঁয়া, মার্শাল মুরাদ, দারাদ আহমেদ, আবুল কালাম আজাদ, সোহরাব হোসেন, হাসান মাসুদ, কায়সার আহমেদ প্রমুখ।জাতিসংঘ সদর দফতরের সামনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যকার এই হট্টগোলে কার্যত বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে মনে করছেন সাধারণ প্রবাসীরা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV