Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জাতিসংঘ স্থায়ী মিশনে জাতীয় শোক দিবস পালিত : বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের অঙ্গীকার

অনলাইন ডেস্ক পঠিত: 110 বার

প্রকাশিত: August 16, 2016 | 12:31 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : বিনম্র শ্রদ্ধায় নিউইয়র্কে জাতিসংঘ স্থায়ী মিশনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে বিভিন্ন কর্মসূচী পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে ১৫ আগস্ট সকালে স্থায়ী মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
বিকেলে মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। স্থায়ী মিশনের পরই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নিউইয়র্ক কনসাল জেনারেল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, নিউইয়র্ক ও জর্জিয়া আওয়ামী লীগ, বঙ্গমাতা পরিষদ, গোপালগঞ্জ জেলা সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে দিবসটি উপলক্ষ্যে দেয়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। অনুষ্ঠানে জাতির পিতার জীবন ও কর্মের ওপর প্রণীত একটি ভিডিও প্রদর্শিত হয়।
জাতির পিতা ও সেই কালরাত্রিতে স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর হাতে নৃশংসভাবে নিহত তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
পরে স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদসহ রাজনৈতিক নেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের প্রতিনিধি বক্তৃতা করেন।
বক্তারা জাতির এই চরম শোককে শক্তিতে পরিণত করে জাতির পিতার স্বপ্ন পূরণে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁরা দেশের চলমান অগ্রযাত্রা অব্যাহত রাখতে আরও বেশি অবদান রাখারও প্রতিশ্রুতি দেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV