নিউইয়র্কে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সহ সভাপতি হাজী আবদুর রহমান সন্ত্রাসী হামলার শিকার
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে হাজী আবদুর রহমান নামে আরেকজন বাংলাদেশী সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। ভিকটিম হাজী আবদুর রহমান কমিউনিটির পরিচিতমুখ জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সহ সভাপতি। এ ঘটনাকে কমিউনিটি নেতৃবৃন্দ হেইট ক্রাইম বলে মন্তব্য করেন। হাজী আবদুর রহমান স্থানীয় সময় গত ৭ ই ডিসেম্বর বুধবার স্থানীয় মসজিদে মাগরিবের নামাজ আদায় করে বাসায় যাওার পথে নিউইয়র্কের কুইন্সে ৬৪ স্ট্রিট ও নর্দান বুলেভার্ড এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুƒতর আহত হন। সন্ত্রাসীরা তাকে এলোপাতারি কিল ঘুষি মেরে মারাত্মক জখম করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে এলমহার্স্ট হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে। ভিকটিম হাজী আবদুর রহমান পরিবার পরিজন নিয়ে কুইন্সের ৬৮ স্ট্রিট ও নর্দান বুলেভার্ড এলাকায় বসবাস করছেন। তার দেশের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ এলাকায়। তিনি প্রায় ৩০ বছর যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
জানা যায়, দ্ষ্কূৃতকারীদের মধ্যে ১ জন ইন্ডিয়ান এবং ২ জন সাদা রয়েছেন। এ সন্ত্রাসী হামলায় প্রবাসী বাংলাদেশীদের মধ্যে তিব্র ক্ষোভ ও ভীতির সঞ্চার হয়। দূর্ঘটনার সংবাদ পেয়ে বাংলাদেশী কমিউনিটির অনেকেই ঘটনাস্থলে এবং হাসপাতালে ছুটে যান।
জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার প্রধান সমন্বয়কারী আবদুর নূর বড় ভুইয়া হাসপাতালে হাজী আবদুর রহমাানক দেখে আসার পর জানান, হাজী আবদুর রহমাান তাকে বলেছেন, হামলার সময় সন্তাসীরা তাকে বলেন, ’তোরা মুসলমান, তোরা তোদের দেশে চলে যা’।
সংশ্লিষ্টরা জানান, নিউইয়র্কে হেইট ক্রাইম আতঙ্ক বেড়েই চলেছে। বিগত এক বছরে পর পর অনেকগুলো সন্ত্রাসী হামলার ঘটনায় নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটিতে আতঙ্ক বিরাজ করছে। বর্ণবৈষম্য হামলাসহ সকল সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন কমিউনিটি নেতৃবৃন্দ। এ সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রবাসী বাংলাদেশীরা বড় ধরনের বিক্ষোভ সমাবেশের আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল